News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের সিমেন্ট ফ্যাক্টরিতে হিটস্ট্রোকের বলি এক, মৃত্যু নিরাপত্তারক্ষীর
Image

করিমগঞ্জের সিমেন্ট ফ্যাক্টরিতে হিটস্ট্রোকের বলি এক, মৃত্যু নিরাপত্তারক্ষীর

বদরপুর (অসম), ২৬ মে (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত বদরপুরঘাটে অবস্থিত ‘বিভিসিএল’ সিমেন্ট ফ্যাক্টরিতে কর্তব্যরত নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে। প্রখর রোদে উৎকট গরম সহ্য করতে না পেরে হিটস্ট্রোকে তাঁর মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহত নিরাপত্তারক্ষী পাথারকান্দির বাসিন্দা বছর ৩৮-এর অমর সিনহা।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আজ রবিবার দুপুরের দিকে বদরপুরঘাটে অবস্থিত ‘বরাক ভ্যালি সিমেন্ট কোম্পানি’র মূল গেটে। আচমকা তিনি তাঁর আসন থেকে ঢলে পড়েছেন দেখে উপস্থিতরা হল্লা-চিৎকার করতে থাকেন। তবে সঙ্গে সঙ্গে সিমেন্ট কোম্পানি কর্তৃপক্ষ তাঁকে নিকটবর্তী হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। কিন্তু দুর্ভাগ্যবশত হাসপাতালের কর্তব্যরত ডাক্তার অমর সিনহাকে মৃত বলে ঘোষণা করেন।

জানা গেছে, অমর সিনহা মাত্র দু-দিন আগে ওই সিমেন্ট কোম্পানিতে নিরাপত্তারক্ষী হিসেবে যোগদান করেছিলেন।

Releated Posts

২৯ নভেম্বর ভারত মণ্ডপমে বেজে উঠবে ভূপেন হাজারিকার গান

গুয়াহাটি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার জন্মশতবর্ষ উপলক্ষে আগামী ২৯ নভেম্বর…

ByByNews Desk Sep 28, 2026

মেঘালয়ে সেপটিক ট্যাঙ্কে বিষাক্ত গ্যাসের সন্দেহে শ্বাসরোধ, অসমের ৪ শ্রমিকের মৃত্যু

শিলং, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের দক্ষিণ গারো হিলস জেলার রাংডোকরাম গ্রামে নির্মীয়মাণ একটি ভূগর্ভস্থ সেপটিক ট্যাঙ্কে কাজ করার…

ByByNews Desk Sep 28, 2026

নির্বাচন কমিশনকে নিয়ে বিতর্কের জন্য ইন্ডিয়া জোটের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত: হিমন্ত

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে গুজব ও বিতর্ক ছড়ানোর মাধ্যমে…

ByByNews Desk Sep 27, 2026

মিজোরামে ১৭.৮৯ কোটি টাকার মাদক ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধার

আইজল, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মিজোরামের চাম্পাই জেলায় প্রায় ১৭.৮৯ কোটি টাকা মূল্যের মাদক ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করেছে…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top