News Flash

  • Home
  • দিনের খবর
  • সমগ্র দেশে খুব ভালো ভোটগ্রহণ চলছে : মুখ্য নির্বাচন কমিশনার
Image

সমগ্র দেশে খুব ভালো ভোটগ্রহণ চলছে : মুখ্য নির্বাচন কমিশনার

নয়াদিল্লি, ২৫ মে (হি.স.): সমগ্র দেশে খুব ভালো ভোটগ্রহণ চলছে, সন্তোষ প্রকাশ করে বললেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। জম্মু ও কাশ্মীরে ভোটগ্রহণ নিয়েও খুশি তিনি। লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় শনিবার দিল্লির একটি বুথকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। ভোট দেওয়ার পর তিনি বলেন, “আমি যখন প্রথমবার ভোট দিয়েছিলাম, তখন আমার বাবার সঙ্গে গিয়েছিলাম এবং এখন তাঁর বয়স ৯৫ বছর, আজ তিনি আমার সঙ্গে ভোট দিয়েছেন। এটি আমার জন্য অত্যন্ত গর্বের বিষয় এবং প্রত্যেক ভোটারকে নিজেদের ভোট দিতে হবে…সমগ্র দেশে খুব ভালো ভোট হচ্ছে। আপনারা জম্মু ও কাশ্মীরে দেখছেন, সেখানে কত ভালো ভোট হচ্ছে।”

মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার আরও বলেছেন, “সন্দেহের বাতাবরণ তৈরির চেষ্টা হয়েছে, একদিন আমরা সবাইকে বলব এবং কীভাবে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে তা প্রকাশ করব। এই কারণে আমাদের ভোটদানেও প্রভাব পড়ছে কারণ ইভিএম ঠিক আছে কি না, ভোটের তালিকা ঠিক আছে কি না, তা নিয়ে মানুষের মনে সংশয় দেখা দেয়। গতকাল সুপ্রিম কোর্ট এসবের জবাব দিয়েছে, আমরাও একদিন জবাব দেব।” তিনি আরও বলেন, “সর্বত্রই শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। ওডিশা, পশ্চিমবঙ্গ ও বিহারে শান্তিপূর্ণ ভোট হচ্ছে।”

Releated Posts

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026

গণতন্ত্র যে জনগণের, জনগণের দ্বারা ও জনগণের জন্য—ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় ফের প্রমাণিত: অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top