News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আবারো রেল স্টেশনে আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত দুই 
Image

আবারো রেল স্টেশনে আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত দুই 

আগরতলা, ২৫ মে: আবারো গোপন খবরের ভিত্তিতে আগরতলা রেল স্টেশনে অভিযান চালিয়ে সাফল্য পেয়েছে আমতলী থানার পুলিশ। অভিযানে ৯ এমএম পিস্তল এবং দুটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। সাথে দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানায় গতকাল খবর আসে দুইজন ব্যক্তি অস্ত্রশস্ত্র নিয়ে ধর্মনগর থেকে জনশতাব্দী এক্সপ্রেস করে আগরতলায় আসবে। সেই খবরের ভিত্তিতে পুলিশ এবং জিআরপি উত পেতে বসে থাকেন। সেই সময় সন্দেহভাজন একজন ছেলে ও মেয়েকে আটক করে জোর জিজ্ঞাসাবাদ চালিয়েছে পুলিশ। তাতে তাদের কাছ থেকে অভিযানে ৯ এমএম পিস্তল এবং দুটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

আরও জানা গিয়েছে, ধৃৃতরা হলেন, উত্তর মহারানীপুরের বাসিন্দা করণ দের্ববমা এবং প্রিয়া দের্ববমা। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে।

Releated Posts

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top