রায়পুর, ২৪ মে (হি.স.): ছত্তিশগড়ের বাস্তার ডিভিশনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মোট ৭ মাওবাদী নিহত হয়েছে। শুক্রবার সকালে এমনকাউন্টারস্থল থেকে উদ্ধার করা হয়েছে আরও এক নকশালের মৃতদেহ। সবমিলিয়ে মোট নিহত নকশালের সংখ্যা বেড়ে হয়েছে ৮। এছাড়াও ৮টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নারায়ণপুর-বিজাপুর-দান্তেওয়াড়া জেলার সীমান্তে অবুঝমাদ জঙ্গলে মাওবাদী উপস্থিতির খবর পেয়ে বৃহস্পতিবার পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ দল অভিযান চালায়। সেই সময় মাওবাদীরা গোপনে থেকে জওয়ানদের লক্ষ্য করে গুলি চালালে তারাও পালটা জবাব দেয়। শুক্রবার সকালে এসপি (দান্তেওয়াড়া) গৌরব রাই বলেছেন, গতকালের এনকাউন্টারে মোট ৮ নকশালের মৃত্যু হয়েছে এবং বিপুল সংখ্যক অস্ত্রশস্ত্র এবং অন্যান্য অবৈধ সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে।

ছত্তিশগড়ে উল্লেখযোগ্য সাফল্য নিরাপত্তা বাহিনীর, গুলির লড়াইয়ে নিহত মোট ৮ নকশাল
Releated Posts
দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক জয়শঙ্করের, ইন্দো-প্যাসিফিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা
সিউল, ২৪ জুন (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর বুধবার দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরিচালক উই সুং-ল্যাক-এর সঙ্গে বৈঠক…
বিধানসভার বিজনেস অ্যাডভাইজরি কমিটিতে মমতা-অনুগত শিবিরের কোনও বিধায়ক নেই
কলকাতা, ২৪ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভায় মমতা ব্যানার্জী এবং তাঁর ভাইপো তথা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী-অনুগত…
বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে অভিষেকের মামলায় দ্রুত শুনানির আর্জি খারিজ কলকাতা হাইকোর্টে
কলকাতা, ২৪ জুন (আইএএনএস): চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে করা মামলায় দ্রুত শুনানির আবেদন খারিজ করে…
ছত্তীসগঢ়ের কাঁকেরে নকশাল ডাম্প থেকে অস্ত্র ও যোগাযোগ সরঞ্জাম উদ্ধার, বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর
রায়পুর, ২৪ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ের কাঁকের জেলার ছোটেবেঠিয়া থানার অন্তর্গত আমাতোলা গ্রামের ঘন জঙ্গল ও পাহাড়ি এলাকা থেকে…


















