থানে, ২৪ মে (হি.স.): মহারাষ্ট্রে আবারও রাসায়নিক কারখানায় বিস্ফোরণ-আগুন ও মৃত্যু! এক মাসের ব্যবধানে। জলগাঁওয়ের পরে এ বার থানেতে। থানের ডোম্বিবলিতে কারখানায় আগুন লেগে মৃত্যু হয়েছে ১০ জনের, শুক্রবার সকালেই উদ্ধার হয়েছে আরও ৩টি দেহ। বৃহস্পতিবার দুপুরে থানের ডোম্বিবলি এলাকায় ওই রাসায়নিক কারখানায় বিস্ফোরণ হয়, বয়লারে বিস্ফোরণে বিধ্বংসী রূপ নেয় আগুন।
জ্বলন্ত কারখানার মধ্যে অনেকে আটকে পড়েন, বহু মানুষকে উদ্ধার করা হয়। অনেকে আহত হন। দমকলের দীর্ঘ প্রচেষ্টার পর আগুন আয়ত্তে এসেছে। শুক্রবার সকালেও কুলিং অপারেশন চলতে থাকে। এরইমধ্যে শুক্রবার সকালে আরও ৩টি দেহ উদ্ধার হয়। এরপর ভয়াবহ এই অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১০-এ পৌঁছেছে।

আরও ৩টি দেহ উদ্ধার, থানের ডোম্বিবলিতে কারখানায় আগুনে মৃত্যু বেড়ে ১০
Releated Posts
দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক জয়শঙ্করের, ইন্দো-প্যাসিফিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা
সিউল, ২৪ জুন (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর বুধবার দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরিচালক উই সুং-ল্যাক-এর সঙ্গে বৈঠক…
বিধানসভার বিজনেস অ্যাডভাইজরি কমিটিতে মমতা-অনুগত শিবিরের কোনও বিধায়ক নেই
কলকাতা, ২৪ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভায় মমতা ব্যানার্জী এবং তাঁর ভাইপো তথা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী-অনুগত…
বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে অভিষেকের মামলায় দ্রুত শুনানির আর্জি খারিজ কলকাতা হাইকোর্টে
কলকাতা, ২৪ জুন (আইএএনএস): চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে করা মামলায় দ্রুত শুনানির আবেদন খারিজ করে…
ছত্তীসগঢ়ের কাঁকেরে নকশাল ডাম্প থেকে অস্ত্র ও যোগাযোগ সরঞ্জাম উদ্ধার, বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর
রায়পুর, ২৪ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ের কাঁকের জেলার ছোটেবেঠিয়া থানার অন্তর্গত আমাতোলা গ্রামের ঘন জঙ্গল ও পাহাড়ি এলাকা থেকে…


















