News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২৬ ও ২৭ মে গাঙ্গেয় বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তাল হতে পারে সমুদ্র
Image

২৬ ও ২৭ মে গাঙ্গেয় বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তাল হতে পারে সমুদ্র

কলকাতা, ২৪ মে (হি.স.): গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী ২৬ ও ২৭ মে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। ওই সময়ে ভারী বৃষ্টি হবে ওডিশাতেও। বঙ্গোপসাগরে কয়েক দিনের মধ্যে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়। তার কারণে সমুদ্র উত্তাল হতে পারে। সমুদ্রের উপরে ১০০ কিলোমিটার বেগেও বইতে পারে হাওয়া।
নিম্নচাপ পরিস্থিতি এবং ঘূর্ণিঝড়ের ফলে সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। যদি ঘূর্ণিঝড় তৈরি হয়, তবে রবিবার সন্ধ্যা নাগাদ বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে তা প্রবল ঘূর্ণিঝড় রূপে আছড়ে পড়তে পারে। নিম্নচাপের কারণে শনিবার থেকেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে। দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে শনিবার ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
এই জেলাগুলি ছাড়াও রবিবার ভারী থেকে অতি ভারী (১২ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে কলকাতা, নদিয়া, হাওড়া এবং হুগলিতে। রবিবার এই জেলাগুলিতে হাওয়ার বেগ আরও বাড়তে পারে। দক্ষিণের বাকি জেলাগুলিতেও রবিবার ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার পর্যন্ত উপকূল এলাকা থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। যাঁরা সমুদ্রে আছেন, অবিলম্বে তাঁদের ডাঙায় ফিরে আসার পরামর্শও দেওয়া হয়েছে।

Releated Posts

বিধানসভা অভিযানে ঝাড়খণ্ডের পড়ুয়ারা, ব্যারিকেড ভাঙলেন বিক্ষোভকারীরা; আটক বিজেপি নেতারা

রাঁচি, ১০ আগস্ট (আইএএনএস): নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়মের অভিযোগে আন্দোলনরত পড়ুয়াদের বিধানসভা অভিযান সোমবারও অব্যাহত রয়েছে। ‘জেপিএসসি-জেএসএসসি রিফর্মস…

ByByNews Desk Aug 10, 2026

বেঙ্গালুরুতে পুলিশি যাচাই অভিযানে ১০৫ বাংলাদেশি নাগরিকের সন্ধান

বেঙ্গালুরু, ১০ আগস্ট (আইএএনএস): বেঙ্গালুরু শহরজুড়ে বিশেষ যাচাই অভিযান ‘অপারেশন মুক্তা’ চালিয়ে ১০৫ জন বাংলাদেশি নাগরিকের সন্ধান পেয়েছে…

ByByNews Desk Aug 10, 2026

কৃষি থেকে স্বাস্থ্য, কৃত্রিম বুদ্ধিমত্তার সুফল পাচ্ছে ভারত: বিশ্বব্যাংক

ওয়াশিংটন, ১০ আগস্ট (আইএএনএস): কৃষকদের আর্থিক সাশ্রয় থেকে শুরু করে যক্ষ্মা রোগী শনাক্তকরণ এবং কৃষি সংক্রান্ত লক্ষ লক্ষ…

ByByNews Desk Aug 10, 2026

ভারত ছাড়ো দিবসে স্বাধীনতা সংগ্রামী ও শহিদদের শ্রদ্ধা, স্মৃতিসৌধ পরিষ্কার করলেন বাঁসুরি স্বরাজ-সহ বিজেপি নেতারা

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী উদযাপনের অংশ হিসেবে রবিবার দিল্লির বিভিন্ন প্রান্তে স্বাধীনতা…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top