News Flash

  • Home
  • দিনের খবর
  • “মমতা বন্দ্যোপাধ্যায় কি সংবিধানের ঊর্ধ্বে”, প্রশ্ন তুললেন জেপি নাড্ডা
Image

“মমতা বন্দ্যোপাধ্যায় কি সংবিধানের ঊর্ধ্বে”, প্রশ্ন তুললেন জেপি নাড্ডা

কলকাতা, ২৩ মে, (হি স): ওবিসি সংরক্ষণ নিয়ে হাইকোর্টের রায়ের পরই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি হাইকোর্টের নির্দেশ মানবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কি সংবিধানের ঊর্ধ্বে? এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এই প্রশ্ন তুলেছেন ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা।

নাড্ডার প্রশ্ন, “সংবিধান মেনে কাজ করা কি তাঁদের (মমতাদের) জন্য নয়? সংবিধান রক্ষা করা কি তাঁদের কাজ নয়? মমতা বন্দ্যোপাধ্যায়ের জানা উচিত যে কেউ সংবিধানের ঊর্ধ্বে নয়। সংবিধান রক্ষার শপথ নিয়েই মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য সংবিধানের অবমাননা।”

নাড্ডার অভিযোগ, “মমতা সরকার একটি অসাংবিধানিক পদ্ধতিতে তৃণমূল কংগ্রেসের সূচীকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব স্পষ্ট ভাষায় এই প্রসঙ্গটি তুলে ধরেছেন। তিনি মমতা, রাহুল গান্ধী এবং অন্যরা কীভাবে তোষণের রাজনীতি করে সংবিধানকে লঙ্ঘন করছে, তা-ও দেখিয়েছেন।”

নাড্ডা লিখেছেন, “সকলেই জানেন যে পশ্চিমবঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ওবিসি কোটার অধীনে মুসলমানদের ওবিসি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করে ওবিসি সার্টিফিকেট এবং ওবিসি সংরক্ষণ দিয়েছিল। বুধবার কলকাতা হাইকোর্ট বাতিল করেছে। ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত তৃণমূল সরকারের দেওয়া ওবিসি সার্টিফিকেটও বাতিল করা হয়েছে। কলকাতা হাইকোর্টের এই সিদ্ধান্ত থেকে তৃণমূল সরকারের উদ্দেশ্য বোঝা যায়।”

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top