News Flash

Image

অসমে পুলিশের ওপর গরু মাফিয়াদের বন্দুক হামলা, জখম পুলিশকর্মী, ধৃত এক

দক্ষিণ শালমারা (অসম), ২৩ মে (হি.স.) : দক্ষিণ শালমারা-মানকাচর জেলার অন্তর্গত টাকিমারি এলাকায় পুলিশ বাহিনীর ওপর হামলা চালিয়েছে শতাধিক গরু মাফিয়া। ঘটনা আজ বৃহস্পতিবার ভোররাতে দক্ষিণ শালমারা থানাধীন টাকিমারি গ্রামে সংগঠিত হয়েছে।

আজ দক্ষিণ শালমারা থানা সূত্ৰে জানা গেছে, ভোররাত প্রায় দুটা নাগাদ প্ৰায় ২০টি গরু ও মহিষ আটক করেছিল পুলিশ। তখন শতাধিক গো-মাফিয়া ১৪/১৫ সদস্যের পুলিশ বাহিনীর ওপর হামলা করে বসে। আত্মরক্ষার খাতিরে পুলিশ গুলি চালায়। গো মাফিয়ারাও গুলির প্রত্যুত্তর গুলিতেই দেয়। এতে দীনদয়াল শৰ্মা নামের একজন পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন, জানিয়েছে সূত্রটি।

এদিকে পুলিশের ওপর হামলা চালিয়ে চোরাকারবারিরা আটক সব গরু ও মোষ কেড়ে নিয়েছে। তবে হামলাকারী এক গো মফিয়াকে পুলিশ পাকড়াও করেছে বলে জানা গেছে। ধৃত গরু মাফিয়াকে দক্ষিণ শালমারা থানা এলাকার টাকিমারি গ্রামের সয়নাল হক বল শনাক্ত করেছে পুলিশ।

ঘটনাকে কেন্দ্ৰ করে আজও দক্ষিণ শালমারা-মানকাচর জেলায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

Releated Posts

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026

শরণার্থীদের ত্রাণে মিজোরামকে ১০ কোটি টাকার চাল দেবে কেন্দ্র, আশ্বাস অমিত শাহের

আইজল, ১৩ জুন (আইএএনএস): মিজোরামে আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণ ও সহায়তার জন্য রাজ্য সরকারকে ১০ কোটি টাকা মূল্যের…

ByByNews Desk Jun 13, 2026

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনা: পাঁচ জওয়ানের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ খাড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): অসমে ভারতীয় বায়ুসেনার একটি এএন-৩২ পরিবহণ বিমানের দুর্ঘটনায় পাঁচ বায়ুসেনা কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top