News Flash

  • Home
  • দেশ
  • কংগ্রেস ও ইন্ডি জোটের কাছে দেশের চেয়ে বড় তাঁদের ভোটব্যাঙ্ক : নরেন্দ্র মোদী
Image

কংগ্রেস ও ইন্ডি জোটের কাছে দেশের চেয়ে বড় তাঁদের ভোটব্যাঙ্ক : নরেন্দ্র মোদী

ভিওয়ানি, ২৩ মে (হি.স.) : কংগ্রেস ও ইন্ডি জোটের কাছে দেশের চেয়ে বড় তাঁদের ভোটব্যাঙ্ক। বৃহস্পতিবার হরিয়ানার ভিওয়ানির নির্বাচনী জনসভায় বিরোধীদের এভাবেই বিঁধলেন প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, এই কারণে তাঁদের এখন এমন অবস্থা। মাত্র ৫ দফায় ইন্ডি জোটের ঢোল ফেটে গিয়েছে। আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন, তৃতীয় দফার পরে তাঁরা কাঁদতে শুরু করেছিলেন।

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “এই লোকজন ভোটব্যাঙ্কের জন্য দেশকে ভাগ করেছে, একটি ভারত এবং দু’টি মুসলিম দেশ তৈরি করেছে। এখন ইন্ডি লোকজন বলছে, বাকি ভারতেও প্রথম অধিকার মুসলমানদের।” প্রধানমন্ত্রীর কথায়, “এই লোকজন সংবিধান প্রদত্ত এসসি, এসটি ও ওবিসি-কে দেওয়া সংরক্ষণ কেড়ে নিতে চায় এবং জিহাদ করা লোকজনকে দিতে চায়।”

তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে মোদী বলেছেন, “বাংলায় ইন্ডি জামাতের লোকজন মুসলমানদের ওবিসি সার্টিফিকেট দিয়েছিল। ওবিসিদের যে রিজার্ভেশন পাওয়া উচিত তা মুসলমান ও অনুপ্রবেশকারীদের মধ্যে বণ্টন করা হচ্ছে। গত ১০-১২ বছরে বাংলায় মুসলমানদের দেওয়া সমস্ত শংসাপত্র বাতিল করেছে হাইকোর্ট।” ইন্ডি জোটের সমালোচনা করে মোদী বলেছেন, “ইন্ডি জোটের লোকদের অবস্থা এমন যে গরু দুধ দেয়নি, কিন্তু ঘি খাওয়ার জন্য মারামারি শুরু করে দিয়েছে। এখন এই লোকজন বলছে, প্রতি বছর একজন ভারতের প্রধানমন্ত্রী হবেন। ৫ বছর, ৫ জন প্রধানমন্ত্রী। আপনারাই বলুন, এভাবে দেশ চলবে? এরা দেশকে আবার গর্তে ঠেলে দিতে চায়।”

Releated Posts

বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তি ব্রিকস দেশগুলি: নির্মলা সীতারামন

জয়পুর, ১২ আগস্ট (আইএএনএস): ব্রিকস-এর সদস্য দেশগুলির অর্থনীতি বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তি হলেও বৃহৎ পরিসরে বেসরকারি…

ByByNews Desk Aug 12, 2026

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনের ২০ দিন, দুই দাবিতে এখনও অচলাবস্থা

রাঁচি, ১২ আগস্ট (আইএএনএস): নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে ঝাড়খণ্ডের রাঁচিতে পড়ুয়াদের চলমান আন্দোলন বুধবার ২০ দিনে পড়ল।…

ByByNews Desk Aug 12, 2026

অপারেশন সিঁদুরের পর লস্কর, জইশ ও হিজবুলের অভিযান সরাসরি নিয়ন্ত্রণে আইএসআই

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠনগুলির কার্যকলাপের ধরনে বড় পরিবর্তন এসেছে বলে গোয়েন্দা সূত্রে…

ByByNews Desk Aug 12, 2026

সংখ্যালঘুদের নিশানা করতেই এফসিআরএ সংশোধনী: অভিযোগ অখিলেশের, বিল প্রত্যাহারের দাবি বিরোধীদের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন বা এফসিআরএ-র সংশোধনী নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলেন…

ByByNews Desk Aug 12, 2026
Scroll to Top