News Flash

  • Home
  • খেলা
  • সন্তোষ মেমোরিয়াল ক্রিকেট : জয় দিয়ে লীগ অভিযান শেষে চলমানের চতুর্থ স্থান
Image

সন্তোষ মেমোরিয়াল ক্রিকেট : জয় দিয়ে লীগ অভিযান শেষে চলমানের চতুর্থ স্থান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয় দিয়ে লীগ অভিযান শেষ করেছে চলমান সংঘ। তাও ইউনাইটেড বিএসটিকে দুই উইকেটের ব্যবধানে হারিয়ে। অন্তিম দিনের ম্যাচে ১১ বল বাকি থাকতে দুর্দান্ত জয় চলমান সংঘকে এবারকার সন্তোষ মেমোরিয়াল এ ডিভিশন লীগ ক্রিকেটে চতুর্থ স্থানেই সন্তুষ্ট থাকতে হচ্ছে। খেলা ছিল পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে। ‌ সকালের বৃষ্টি এবং মাঠের পরিস্থিতির কারণে ম্যাচে ওভার সংখ্যা ৫০ থেকে কমিয়ে ৪০ করা হয়েছিল। টস জিতে ইউনাইটেড বিএসটি প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। সীমিত ৪০ ওভার শেষ হওয়ার ৪ বল বাকি থাকতে ইউনাইটেড বিএসটি ১৬৭ রানে ইনিংস শেষ করে। দলের পক্ষে ওঙ্কার তারমালে সর্বাধিক ৫৭ রান পায়। ওঙ্কার ৪৫ বল খেলে পাঁচটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৫৭ রান সংগ্রহ করে। চলমান সংঘের বোলার কৃষ্ণধন নমঃ ১৫ রানে তিনটি এবং রকি ১৩ রানে দুটি উইকেট তুলে নেয়। জবাবে ব্যাট করতে নেমে চলমান সংঘ নির্ধারিত ৪০ ওভার শেষ হওয়ার ১১ গোল বাকি থাকতে ৮ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে রঞ্জিত দেববর্মার ৩৩ রান এবং জয়দেব দেব-এর ৩২ রান জয়ের লক্ষ্যে এগিয়ে দেয়। ইউনাইটেড বিএসটি’র সিন্ধে ৩৬ রানে তিনটি উইকেট পেয়েছিল। বিজয়ী দলের রকি প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব পেয়েছে। এবারকার লীগে সাতটি ম্যাচের মধ্যে চারটিতে জয়ী হয়ে চলমান সংঘ চতুর্থ স্থান পেয়েছে।

Releated Posts

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026

‘দুর্ঘটনাবশত’ গোলকিপার থেকে বিশ্বকাপের মঞ্চে, ভারতের জার্সিতে স্বপ্নপূরণের অপেক্ষায় মোহিত এইচএস

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): একসময় স্কুল দলে গোলকিপার না থাকায় বাধ্য হয়ে সেই দায়িত্ব নিতে হয়েছিল কর্নাটকের মোহিত…

ByByNews Desk Aug 5, 2026

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top