ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয় দিয়ে লীগ অভিযান শেষ করেছে চলমান সংঘ। তাও ইউনাইটেড বিএসটিকে দুই উইকেটের ব্যবধানে হারিয়ে। অন্তিম দিনের ম্যাচে ১১ বল বাকি থাকতে দুর্দান্ত জয় চলমান সংঘকে এবারকার সন্তোষ মেমোরিয়াল এ ডিভিশন লীগ ক্রিকেটে চতুর্থ স্থানেই সন্তুষ্ট থাকতে হচ্ছে। খেলা ছিল পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে। সকালের বৃষ্টি এবং মাঠের পরিস্থিতির কারণে ম্যাচে ওভার সংখ্যা ৫০ থেকে কমিয়ে ৪০ করা হয়েছিল। টস জিতে ইউনাইটেড বিএসটি প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। সীমিত ৪০ ওভার শেষ হওয়ার ৪ বল বাকি থাকতে ইউনাইটেড বিএসটি ১৬৭ রানে ইনিংস শেষ করে। দলের পক্ষে ওঙ্কার তারমালে সর্বাধিক ৫৭ রান পায়। ওঙ্কার ৪৫ বল খেলে পাঁচটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৫৭ রান সংগ্রহ করে। চলমান সংঘের বোলার কৃষ্ণধন নমঃ ১৫ রানে তিনটি এবং রকি ১৩ রানে দুটি উইকেট তুলে নেয়। জবাবে ব্যাট করতে নেমে চলমান সংঘ নির্ধারিত ৪০ ওভার শেষ হওয়ার ১১ গোল বাকি থাকতে ৮ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে রঞ্জিত দেববর্মার ৩৩ রান এবং জয়দেব দেব-এর ৩২ রান জয়ের লক্ষ্যে এগিয়ে দেয়। ইউনাইটেড বিএসটি’র সিন্ধে ৩৬ রানে তিনটি উইকেট পেয়েছিল। বিজয়ী দলের রকি প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব পেয়েছে। এবারকার লীগে সাতটি ম্যাচের মধ্যে চারটিতে জয়ী হয়ে চলমান সংঘ চতুর্থ স্থান পেয়েছে।

সন্তোষ মেমোরিয়াল ক্রিকেট : জয় দিয়ে লীগ অভিযান শেষে চলমানের চতুর্থ স্থান
Tags:
Releated Posts
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…
নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ টুর্নামেন্টের শুভ সূচনা, অংশ নিচ্ছে ২৮টি দল
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগরের কালীদিঘীর উত্তর পাড়স্থিত প্রবীণ অঙ্গনে ধর্মনগর অকশন ব্রিজ কমিটির…
উদীয়মান ক্রিকেটারদের জন্য বড় মঞ্চ হবে অসম প্রিমিয়ার লিগ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২১ জুন : সদ্য চালু হওয়া অসম প্রিমিয়ার লিগ (এপিএল) রাজ্যের উদীয়মান ক্রিকেটারদের প্রতিভা তুলে ধরার একটি…


















