News Flash

  • Home
  • খেলা
  • রাহুলের অলরাউন্ড পারফরম্যান্সে লীগের শেষ ম্যাচে কসমোপলিটনকে হারিয়ে ও পি সি-র চমক
Image

রাহুলের অলরাউন্ড পারফরম্যান্সে লীগের শেষ ম্যাচে কসমোপলিটনকে হারিয়ে ও পি সি-র চমক

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।।  বাজিমাৎ ওল্ড প্লে সেন্টারের। শেষ ওভারে স্বাসরুদ্ধকর জয় ছিনিয়ে লীগ অভিযান শেষ করার আনন্দটা উপভোগ করে নিলো ওল্ড প্লে সেন্টার। তাও শক্তিশালী দল কসমোপলিটনকে হারিয়ে। দুই বল বাকি থাকতে দুই উইকেটে রোমাঞ্চকর জয় ওল্ড প্লে সেন্টারের। লীগের অন্তিম পর্যায়ে এসে এ ধরনের পরাজয় কসমোপলিটনের প্রত্যাশায় ছিল না। মূলতঃ প্রকৃতির কাছেই যেন হার মানলো কসমোপলিটন। সকালের বৃষ্টি, মাঠ অপপ্রস্তুত, খেলা শুরু হতে প্রায় পাঁচ ঘন্টা দেরি। অবশেষে ৫০ ওভারের ম্যাচ ১৭ ওভারে সিদ্ধান্ত। ওয়ানডে ম্যাচ, টি২০ আদলে খেলতে গিয়ে মাঠের হিসেব-নিকেশ অনেকটাই পরিবর্তন হয়ে গেল। এমবিবি স্টেডিয়ামে বেলা দুইটায় টিসিএ আয়োজিত সন্তোষ মেমোরিয়াল এ ডিভিশন লীগ ক্রিকেটের অন্তিম দিনের খেলায় টস জিতে কসমোপলিটন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। সীমিত ১৭ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করে। দলের পক্ষে তন্ময় ঘোষের ৩৫ রান এবং দানবীর সিং এর ৩২ রান উল্লেখযোগ্য। ওল্ড প্লে সেন্টারের ঋতায়ন দে এবং রাহুল চন্দ্র সাহা দুজনেই ১৮ করে রান দিয়ে চারটি করে উইকেট তুলে নেয়। জবাবে ব্যাট করতে নেমে ওল্ড প্লে সেন্টার অনেকটা ব্যালেন্স বজায় রেখে খেলে ঠিক দুই বল বাকি থাকতে আট উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে রাহুল চন্দ্র সাহা সর্বাধিক ৩২ রান সংগ্রহ করে দলকে জয় এনে দিতে অনবদ্য ভূমিকা পালন করে। কসমোপলিটনের চন্দন রায় দুটি উইকেট পেয়েছিল। বলে-ব্যাটে অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে বিজয়ী দলের রাহুলচন্দ্র সাহা পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026

‘দুর্ঘটনাবশত’ গোলকিপার থেকে বিশ্বকাপের মঞ্চে, ভারতের জার্সিতে স্বপ্নপূরণের অপেক্ষায় মোহিত এইচএস

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): একসময় স্কুল দলে গোলকিপার না থাকায় বাধ্য হয়ে সেই দায়িত্ব নিতে হয়েছিল কর্নাটকের মোহিত…

ByByNews Desk Aug 5, 2026

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top