News Flash

Image

মহেশখলা সাইবাবা গ্যাস অফিসে চোরের হানা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে: মহেশখলা সাইবাবা গ্যাস অফিসে চোরের হানা। ঘটনায় এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এয়ারপোর্ট থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় দিন দিন চুরির ঘটনা বেড়েই চলছে। গতকাল রাতে আবারও মহেশখলাস্থিত সাই বাবা গ্যাস অফিসে হানা দেয় চোরের দল। নিয়ে যায় কম্পিউটার,গ্যাসের চুল্লি,রেগুলেটর সহ প্রায় ৪থেকে ৫ লাখ টাকার সামগ্রী। এই বিষয়ে এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ করেছেন কর্তৃপক্ষ।

সম্প্রতি এয়ারপোর্ট থানা এলাকার  ভিকি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রাত দিন দৌঁড়ঝাপে থাকা এয়ারপোর্ট থানার এই ব্যাস্ততার সুযোগে এলাকায় মাথা চাড়া দিয়েছে চোরের দল। সংগঠিত করছে বিভিন্ন চুরি কান্ড। বাদ যাচ্ছেন স্কুল,পঞ্চায়েত ,ওয়াটার পাম্প,গ্যাসের অফিসও। এমতাবস্থায় পুলিশের আশায় বসে না থেকে জনগনের সচেতনতার প্রয়োজন। তাহলেই এই সকল চুরি কান্ড রোখা যেতে পারে বলে স্থানীয়দের দাবি।

পাশাপশি সাই বাবা গ্যাস অফিসে চোরের দলের হানার জন্য অত্র এলাকায় ব্যাহত হয়েছে গ্যাস পরিষেবা। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে ড্রাগস সেবনকারীরা এই চুরি কান্ডের সঙ্গে যুক্ত রয়েছে।

Releated Posts

তেলকাজলা ধর্ষণকাণ্ড: দ্রুত বিচারের দাবিতে সোনামুড়ায় এসএফআই-এর প্রতিবাদ

সোনামুড়া, ৩০ জুন: ধনপুরের তেলকাজলা এলাকার অষ্টম শ্রেণির এক ছাত্রীর ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার, দ্রুত বিচার এবং…

ByByTaniya Chakraborty Jun 30, 2026

বামুটিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত ৬

আগরতলা, ৩০ জুন: ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছে। ওই দূর্ঘটনায় বামুটিয়া ব্লক এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 30, 2026

নির্মাণের কয়েকদিনের মধ্যেই খসে পড়ছে ড্রেন, নিম্নমানের কাজ ও ইট সরানোর অভিযোগে সরব এলাকাবাসী

আগরতলা, ৩০ জুন: নির্মাণ শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই বিভিন্ন অংশ খসে পড়তে শুরু করেছে ড্রেন। নিম্নমানের নির্মাণকাজ, প্লাস্টারের…

ByByReshmi Debnath Jun 30, 2026

প্রশাসনের নির্দেশে নিজেদের হাতেই দোকান ভাঙলেন মধুপুর বাজারের ব্যবসায়ীরা

আগরতলা, ৩০ জুন: প্রশাসনের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে নিজেদের উদ্যোগেই সরকারি জমি দখলমুক্ত করতে দোকান ভাঙলেন মধুপুর…

ByByReshmi Debnath Jun 30, 2026
Scroll to Top