News Flash

  • Home
  • দেশ
  • বৃষ্টির জেরে রাজ্যে বাতিল জে পি নাড্ডার ৩ সভা
Image

বৃষ্টির জেরে রাজ্যে বাতিল জে পি নাড্ডার ৩ সভা

কলকাতা, ২২ মে (হি. স.) : কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টি। তার জেরে বুধবার বাতিল হলো জে পি নাড্ডার ৩টি জনসভা। বড়বাজার, বারাসত এবং বন্দর এলাকায় তিনটি জনসভা ছিল তাঁর। বুধবার নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও নামতে পারেনি তাঁর হেলিকপ্টার। তাই সভা বাতিল বলেই জানানো হয় বিজেপির তরফে।

বুধবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার ৩টি সভা করার কথা ছিল বাংলায়। বড়বাজারে সত‌্যনারায়ণ পার্কে সভা ছিল। বারাসতেও সভা ছিল তাঁর। দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের বন্দর এলাকাতেও আরেকটি সভা করার কথা ছিল। বেলা বাড়তেই কালো মেঘে আচমকা মুখ ঢাকে আকাশ। শুরু হয় অঝোর বৃষ্টি। সঙ্গে বইতে থাকে ঝোড়ো হাওয়া। তার ফলে নাড্ডার কপ্টার নামতে সমস্যা হয়। আবহাওয়া খারাপ থাকায় বাতিল হয়ে যায় জে পি নাড্ডার তিন সভা।

Releated Posts

মাদ্রাসা নিয়ে তসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা এআইএমপিএলবি-এর

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি) মঙ্গলবার বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের মাদ্রাসা সম্পর্কে…

ByBySandeep Biswas Aug 4, 2026

বাঁকিপুরে জয় নয়, বিজেপির পরাজয়ই বড় বার্তা: প্রশান্ত কিশোর

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের ফলকে জন সুরাজ পার্টির জয়ের চেয়ে বিজেপির পরাজয় হিসেবেই বেশি…

ByByNews Desk Aug 4, 2026

পাঞ্জাব ভোটের আগে রাজনৈতিক দলগুলিতে অনুপ্রবেশের ছক আইএসআই-এর? গোয়েন্দাদের সতর্কবার্তা

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মূলধারার রাজনৈতিক দলগুলিতে খালিস্তানপন্থী সমর্থকদের অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা…

ByByNews Desk Aug 4, 2026

মন্ত্রীদের ছেলেদের ‘হানিট্র্যাপে’ ফেলার ছক? জইশ-যোগে ধৃত চক্রের তদন্তে নতুন তথ্য, খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ এসটিএফ

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে ধরা পড়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-যোগের সন্দেহভাজন একটি মডিউলের তদন্তে…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top