News Flash

  • Home
  • প্রধান খবর
  • মেদিনীপুরে মাঝরাতে দরজা ভেঙে গ্রেফতার বিজেপি নেতা, থানা ঘেরাও করে প্রতিবাদ
Image

মেদিনীপুরে মাঝরাতে দরজা ভেঙে গ্রেফতার বিজেপি নেতা, থানা ঘেরাও করে প্রতিবাদ

পশ্চিম মেদিনীপুর, ২২ মে (হি. স.) : ভোট আবহে মেদিনীপুর জুড়ে একের পর এক বিজেপি নেতার বাড়িতে পুলিশি অভিযান। কাউকে গ্রেফতার করা হয়েছে তো কাউকে হেনস্তার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। খড়গপুর বিজেপির মণ্ডল সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। এর প্রতিবাদে খড়গপুর টাউন থানা ঘেরাও করে প্রতিবাদ দেখায় বিজেপি কর্মীরা।

আবার কেশিয়ারিতে ভোটপ্রচারে আসা দুই বিজেপি নেতাকে হেনস্তার অভিযোগ উঠেছে। আবার ভোররাতে ঘাটালের বিজেপি প্রার্থীর আত্ম সহায়কের বাড়িতে হানা দেয় তারা। সব মিলিয়ে পশ্চিম মেদিনীপুর জুড়ে পুলিশি নজরে বিজেপি নেতারা।

বিজেপির খড়গপুর শহর মধ্য মণ্ডলের সভাপতি ডি তারকেশ্বর রাওকে বুধবার ভোররাতে বাড়ি থেকে গ্ৰেফতার করে খড়গপুর টাউন থানার পুলিশ। অভিযোগ, দরজা ভেঙে বাড়িতে ঢোকে তারা। দলের এক কর্মীকে মারধরের অভিযোগ রয়েছে তারকেশ্বরের বিরুদ্ধে। তবে ধৃতের পরিবারের দাবি, সমস্ত অভিযোগ মিথ্যা। পুলিশ জোর করে ফাঁসিয়েছে।

জানা গিয়েছে, ২১ এপ্রিল খড়গপুরের ১৮ নম্বর ওয়ার্ডে বিজেপি দফতরে বসে মদ্যপান চলছিল। দলীয় এক কর্মী এর প্রতিবাদ করেন। তখনই তাঁকে মারধর করা হয়। বাঁচাতে তাঁর স্ত্রী এগিয়ে এলে তাঁকেও হেনস্তা করা হয়। অভিযোগ, তারকেশ্বর রাও বিষয়টিতে ইন্ধন জুগিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে। এই ঘটনায় ভোটের দিন তিনেক আগে তাঁকে গ্রেফতার করা হল। এর প্রতিবাদে খড়গপুর টাউন থানা ঘেরাও করে প্রতিবাদ দেখাচ্ছে বিজেপি কর্মীরা।

অন্যদিকে অসমের হাইলাকান্দি পুরসভা এলাকা থেকে দুই বিজেপি নেতা এসেছিলেন কেশিয়ারিতে। সেখানে তাঁরা প্রচার করছিলেন। তাঁদের পুলিশি হেনস্তা করা হয়েছে বলেও খবর। আরেক বিজেপি নেতা সৌমেন মিশ্রর বাড়িতেও হানা দেয় পুলিশ। তবে তিনি না থাকায় তাঁর স্ত্রীর দরজা খোলেননি।

উল্লেখ্য, মঙ্গলবার রাত থেকে অভিযানে নেমেছে পুলিশ। প্রথমে কোলাঘাটে শুভেন্দুর ভাড়াবাড়ি কাম অফিসে তল্লাশি চালায় তারা। এর পর বিজেপি প্রার্থী হিরণের আত্ম সহায়কের তালবাগিচার বাড়িতে হানা দেয় ঘাটাল থানার পুলিশ। তার পর একযোগে স্থানীয় তিন বিজেপি নেতার বাড়িতে হানা দেয় তারা।

Releated Posts

মধ্যপ্রদেশে শিক্ষা ব্যবস্থা ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরব রাহুল গান্ধী

ইন্দোর, ১৯ সেপ্টেম্বর(আইএএনএস) : শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা পদ্ধতি এবং যুব সমাজকে ঘিরে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করলেন লোকসভার…

ByBySandeep Biswas Sep 19, 2026

রূপান্তরমূলক পর্বে ভারত, ২০ বছরে জিডিপি ৩৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারে: অজিত ডোভাল

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী দুই দশকে ভারতের অর্থনীতির দ্রুত সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা…

ByByNews Desk Sep 19, 2026

ভুয়ো নথি নিয়ে এঝিমালা নৌ অ্যাকাডেমিতে প্রায় এক বছর কাজ, বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কান্নুর, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভুয়ো নথি ব্যবহার করে প্রায় এক বছর ধরে অত্যন্ত নিরাপত্তাবেষ্টিত ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি (আইএনএ),…

ByByNews Desk Sep 19, 2026

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top