News Flash

  • Home
  • খেলা
  • পুনেতে জাতীয় কিকবক্সিং আসরে অংশ নিতে রাজ্য দলের রওয়ানা
Image

পুনেতে জাতীয় কিকবক্সিং আসরে অংশ নিতে রাজ্য দলের রওয়ানা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। আগামী ২১ থেকে ২৬ শে  মে মহারাষ্ট্রের পুনে শহরের বালেবাড়ি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে চিলড্রেন এন্ড ক্যাডেট ন্যাশনাল কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২৪। উল্লেখ্য, এই সর্বভারতীয় জাতীয় কিক বক্সিং প্রতিযোগিতার আয়োজক হল ওয়াকো ইন্ডিয়া কিকবক্সিং ফেডারেশন। যা কিনা ভারত সরকারের ক্রীড়া মন্ত্রক অর্থাৎ মিনিস্ট্রি অফ ইয়ুথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত, সর্বভারতীয় কিকবক্সিং সংস্থা l উক্ত জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে ত্রিপুরা কিক বক্সিং অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ত্রিপুরা রাজ্য থেকে ১১ সদস্যক কিকবক্সিং  টিম অংশ নিতে যাচ্ছে। অংশগ্রহণকারী খেলোয়াড়রা হলো: বালিকা বিভাগে প্রিয়াংশী সোম, পরিধি সূত্রধর, কাশনী কর, বিশ্বশ্রী দাস, মৃন্ময়ী সূত্রধর, পূজা দত্ত। বালক বিভাগে বিরাজ বণিক, আদৃত রায় ভট্টাচার্য, রুদ্রম সাহা। বালিকাদের কোচ – শুভ্রজিৎ সরকার, টিম কোচ কাম ম্যানেজার বাপন চক্রবর্তী। বলা বাহুল্য, সোমবার বিকেলে বিমানযোগে  উক্ত কিকবক্সিং টিম আগরতলা থেকে পুনের  উদ্দেশ্যে  রওয়ানা হয়েছে।‌ত্রিপুরা কিকবক্সিং অ্যাসোসিয়েশন -এর তরফ থেকে অংশগ্রহণকারী সকল খেলোয়ারদের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়েছে l

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026

শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…

ByByNews Desk Jun 11, 2026

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top