News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাকবিতণ্ডার জেরে কন্ঠনালী কেটে স্ত্রীকে হত্যা করল স্বামী
Image

বাকবিতণ্ডার জেরে কন্ঠনালী কেটে স্ত্রীকে হত্যা করল স্বামী

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৯ মে: ভোর রাতে ঘুমন্ত অবস্থায় তিন সন্তানের জননীকে ধারালো  অস্ত্র দিয়ে দিয়ে  কন্ঠ নালী কেটে হত্যা করল  স্বামী। ঘটনার পরই হত্যাকারী স্বামী তৌর আলী পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে গৌরনগর ব্লকের সীমান্ত গ্রাম লাটিয়াপুর গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডে।

জানা যায় তৌর আলী এবং তার স্ত্রী নিসপা বেগমের(৩৫)  মধ্যে  প্রায়ই ঝগড়া ঝাটি লেগেই থাকত। এর মধ্যে নিসপার একটি অপারেশন হয়। অপারেশনের জন্য কোন টাকা-পয়সা স্বামী দেয় নি বলে অভিযোগ। নিসপা বেগম তার বাপের বাড়ী থেকে টাকা আনে। এনিয়ে তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়। এদিকে তাদের তিন ছেলে সন্তানও রয়েছে। বড় ছেলে বিদেশ থাকে। শনিবার রাতে দুজনের মধ্যে প্রচন্ড ঝগড়া ঝাটি হয়। ভোর রাত তিনটার সময় তৌর আলী ধারালো রাম চাকু দিয়ে নিসপা বেগমের কন্ঠ নালী কেটে তাকে হত্যা করে।পাশে ঘুমিয়ে ছিল তাদের আরো দুই ছোট ছোট সন্তান। তাছাড়া তারা পরস্পরের প্রতি সন্দেহ বাতিক ছিল। এই হত্যা কান্ড সংঘটিত করে তৌর আলী পালিয়ে যায়।

ভোর হলে বাড়ীর মানুষজন জেগে উঠে এই ঘটনা দেখে চিৎকার চেঁচামেচি শুরু করলে লোকজন এসে ইরানি থানায় খবর দেয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। আসেন এসডিপিও জয়ন্ত কর্মকার। ছুটে আসেন এডিশন্যাল এসপি সহ উচ্চপদস্থ পুলিশের কর্মকর্তারা। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। যদিও হত্যাকারী তৌর আলীর টিকির নাগাল পায়নি পুলিশ। তাকে ধরতে জাল বিস্তার করেছে পুলিশ। ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।

Releated Posts

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top