News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চোর ডাকাতদের হাত থেকে নিজেদের সম্পত্তি রক্ষা করতে রাত জেগে পাহারা দিচ্ছেন মহিলারাও, পুলিশের উপর আস্থা হারিয়ে নিজেরাই মাঠে নেমেছেন
Image

চোর ডাকাতদের হাত থেকে নিজেদের সম্পত্তি রক্ষা করতে রাত জেগে পাহারা দিচ্ছেন মহিলারাও, পুলিশের উপর আস্থা হারিয়ে নিজেরাই মাঠে নেমেছেন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৯ মে: ধর্মনগরের পরিস্থিতি এখন এতই খারাপ যে আবালবৃদ্ধবনিতা পর্যন্ত রাতের পাহারাতে ব্যস্ত। ধর্মনগরের চোরের উপদ্রব এই পরিমাণ বৃদ্ধি পেয়েছে যে সাধারণ মানুষ আর থানা পুলিশের উপর আস্থা রাখতে পারছে না। তাই থানার ১০০ মিটারের মধ্যে অগ্নি নির্বাপক বাহিনীর ঠিক পেছনের গলিতে মানুষ রাত জেগে পাহারা দিতে শুরু করেছে। এই পাহারাতে শহরের আবাল বৃদ্ধ বনিতা যোগদান করেছে বলে এলাকাবাসীর অভিমত।

এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে সাধারণ মানুষ একেবারেই পুলিশের উপর আস্থা রাখতে পারছে না। প্রতিদিন চুরির উপদ্রব বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি ডাকাতির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আগে যেখানে ডাকাতি বা চুরি হলে তা রেকর্ড বুকে লিখে রাখতে হতো। এখন প্রতিনিয়ত হওয়ায় সাধারণ মানুষ রেকর্ড বুকে লিখা দূরের কথা নিজেরা লাঠি নিয়ে টর্চ নিয়ে নিজেদের ঘর সামলাতে ব্যস্ত। এক বিচিত্র অভিজ্ঞতার শিকার ধর্মনগর শহর।

এখন এই অভিজ্ঞতার শিখরে উঠে কাজ করছে এলাকার মহিলারাও। প্রত্যেকের দ্বারাও তো প্রতিদিন পাহারা দেওয়া সম্ভব নয় তাই কিছু পরিমাণ কাজ কমাতে মেয়েরাও এগিয়ে এসেছে নিজেদের ঘর রক্ষা করতে।

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top