News Flash

  • Home
  • দেশ
  • খাড়গের ছবিতে খালি! অধীরকে নিয়ে মুখ খুলতেই কংগ্রেস সভাপতি সমালোচিত
Image

খাড়গের ছবিতে খালি! অধীরকে নিয়ে মুখ খুলতেই কংগ্রেস সভাপতি সমালোচিত

কলকাতা, ১৯ মে (হি.স.): মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে পেতে অধীরের সমালোচনা করেছেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এবার কংগ্রেস সভাপতি নিজেই সমালোচিত হলেন। মমতার পাশে দাঁড়িয়ে অধীরকে নিশানা করেছিলেন মল্লিকার্জুন খাড়গে। তারপর থেকেই প্রদেশ কংগ্রেসের অন্দরে ক্ষোভের ছবি সামনে এসেছিল। রবিবার দেখা গেল প্রদেশ কংগ্রেস অফিসের বাইরে মল্লিকার্জুন খাড়গের একাধিক ছবিতে কালি লাগানো হয়েছে। শুধু তাই নয়, তার উপর লিখে দেওয়া হয়েছে ‘তৃণমূলের দালাল’।
ইন্ডি জোট ইস্যুতে মমতার পাশে দাঁড়িয়েছিলেন খাড়গে। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তাতে বোঝা যায় তিনি জোটে আছেন- এমনটাই বলেন তিনি। মল্লিকার্জুন খাড়্গে বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় জোটের সঙ্গে আছেন, সেটা স্পষ্ট। অধীর চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার কেউ নন, সিদ্ধান্ত নেয় হাইকম্যান্ড। আমরা যে সিদ্ধান্ত নেব, সেটাই চূড়ান্ত হবে। আমাদের সিদ্ধান্ত না মানলে বেরিয়ে যেতে হবে।’ গতকাল মুম্বইয়ে সাংবাদিক বৈঠকে কড়া বার্তা দিয়েছিলেন কংগ্রেস সভাপতি। এরপরই রবিবার কলকাতায় তাঁর ছবিতে দেখা গেল কালি।

Releated Posts

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026

জৌনপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ আন্তঃজেলা দাগি অপরাধী, ধৃত সহযোগীও

জৌনপুর, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের জৌনপুর জেলার খুঠান থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক আন্তঃজেলা দাগি অপরাধী গুলিবিদ্ধ…

ByByNews Desk Aug 1, 2026

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকারও বেশি কমাল তেল বিপণন সংস্থাগুলি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) শনিবার ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দেশের বিভিন্ন…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top