News Flash

  • Home
  • দিনের খবর
  • নদীয়ায় বাড়ি বাড়ি জলের লাইন থাকলেও নেই জল, বিক্ষোভ এলাকাবাসীর
Image

নদীয়ায় বাড়ি বাড়ি জলের লাইন থাকলেও নেই জল, বিক্ষোভ এলাকাবাসীর

নদীয়া, ১৮ মে (হি.স.): বাড়ি বাড়ি দেওয়া হয়েছে জলের লাইন, কিন্তু দীর্ঘ এক বছর ধরে তারা জলের পরিষেবা পান না। গরমের মধ্যেই তীব্র জল কষ্টে ভুগছে শতাধিক পরিবার। স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বিধায়ককে জানিয়ে কোন লাভ হয়নি। এবার জল সরবরাহ কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করল একাধিক মহিলা। তাদের দাবি অবিলম্বে পানীয় জলের ব্যবস্থা করতে হবে না হলে আগামী দিনে বড়সড়ের আন্দোলনের পথে নামবে তারা। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের বাহাদুরপুর এলাকায়।

জানা যায় বেশ কয়েক বছর আগে বাহাদুরপুর এলাকায় একটি পানীয় জলের প্রকল্পের কাজ শুরু করা হয়। বেশ কয়েক বছর কেটে গেল এখনো সঠিকভাবে জলের পরিষেবা পান্না এলাকাবাসী। অভিযোগ ওঠে সম্পূর্ণ অপরিকল্পিতভাবে এই প্রকল্পের কাজ শুরু করা হয়। মূলত এই জল প্রকল্পে যতগুলি বাড়ির পরিষেবা পাওয়ার কথা তার থেকেও বেশি বাড়িতে জলের লাইন দেওয়া হয়েছে। যার কারনে জলপরিসেবা দিতে গিয়ে মাঝেমধ্যেই বিকল হয়ে যায় মেশিন। এলাকাবাসীর অভিযোগ তারা বেশ কয়েক বছর আগেই এই পানীয় জলের লাইন বাড়িতে পেলেও কিন্তু জল পান না তারা। জল আনতে পাশের পাড়ায় যেতে হয় তাদের। এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বিধায়ককেও জানানো হয়েছে। তাদের কাছ থেকে শুধু প্রতিশ্রুতি মিলেছে। কিন্তু বাস্তবে কোন কাজ হয়নি। তাই বাধ্য হয়ে এদিন জল প্রকল্পের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা। তাদের দাবি অবিলম্বে তারা যাতে বাড়িতে জলপরিসেবা পায় তার ব্যবস্থা প্রশাসনকে করতে হবে। এ বিষয়ে বিক্ষোভকারীদের তরফ থেকে জল সরবরাহ অপরোটারকে একটি লিখিত অভিযোগ দেওয়া হয় পাশাপাশি ব্লক উন্নয়ন আধিকারিককেও একটি লিখিত অভিযোগ জমা দেয় তারা।

Releated Posts

কাশ্মীরের ঐতিহ্যবাহী ‘ভাঘু’ মাদুরের পুনর্জাগরণে কারিগরদের প্রশংসা প্রধানমন্ত্রীর, ‘ভোকাল ফর লোকাল’-এর বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কাশ্মীরের শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী ও পরিবেশবান্ধব ‘ভাঘু’ মাদুর তৈরির শিল্পের পুনর্জাগরণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026

‘আমেরিকায় বসে কেউ জড়িত ছিল, বহু গোপন তথ্য সামনে আসবে’, বিরোধীদের নিশানা গিরিরাজ সিংয়ের

পাটনা, ২৬ জুলাই (আইএএনএস): বিদেশি অর্থায়নের মাধ্যমে দেশে অশান্তি তৈরির চেষ্টা হয়েছে বলে অভিযোগ করে বিরোধীদের বিরুদ্ধে তীব্র…

ByByNews Desk Jul 26, 2026

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026
Scroll to Top