News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তর প্রদেশের রামপুর হাসপাতালের পুরানো বিল্ডিংয়ে আগুন, শর্টসার্কিট থেকে বিপত্তি
Image

উত্তর প্রদেশের রামপুর হাসপাতালের পুরানো বিল্ডিংয়ে আগুন, শর্টসার্কিট থেকে বিপত্তি

রামপুর, ১৮ মে (হি.স.): উত্তর প্রদেশের রামপুরে আগুন লাগল রামপুর হাসপাতালের পুরানো বিল্ডিংয়ে। শর্টসার্কিট থেকেই এই আগুন লাগে বলে জানা গিয়েছে। শনিবার রামপুর হাসপাতালের পুরানো বিল্ডিংয়ে আগুন লাগে, অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। দমকল কর্মীদের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে।

জেলা হাসপাতালের সিএমএস ডাঃ আর কে মিত্র বলেছেন, “যেখানে আগুনে লাগে সেটি একটি অকার্যকর বিল্ডিং ছিল… বিল্ডিংটিতে কিছু প্লাস্টিকের জিনিস অবশিষ্ট ছিল। সম্ভবত শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছিল। মোট ৩টি দমকলের ইঞ্জিন এসে পৌঁছয়। আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং কোনও হতাহতের ঘটনা ঘটেনি।”

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top