News Flash

  • Home
  • প্রধান খবর
  • সাফল্য দিল্লি পুলিশের, এনকাউন্টারে খতম হিমাংশু গ্যাং-এর কুখ্যাত দুষ্কৃতী গোলি
Image

সাফল্য দিল্লি পুলিশের, এনকাউন্টারে খতম হিমাংশু গ্যাং-এর কুখ্যাত দুষ্কৃতী গোলি

নয়াদিল্লি, ১৭ মে (হি.স.): বড়সড় সাফল্য পেল দিল্লি পুলিশ। হিমাংশু ভাউ গ্যাংয়ের সদস্য কুখ্যাত দুষ্কৃতী অজয় ওরফে ‘গোলি’-কে এনকাউন্টারে নিকেশ করল দিল্লি পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে দিল্লি পুলিশের সঙ্গে এনকাউন্টারে নিহত হয়েছে ‘গোলি’। দিল্লি পুলিশের স্পেশাল সেল জানিয়েছে, হিমাংশু ভাউ গ্যাংয়ের সদস্য অজয় ওরফে গোলি দিল্লি পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছে।

শাহবাদ ডেইরি থানা এলাকার রোহিনী সেক্টর ২৯-এ বিশেষ সেলের কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিট এই এনকাউন্টার চালায়। তিলক নগরের একটি গাড়ির শোরুমে গুলি চালানোর ঘটনায় জড়িত ছিল অজয় ওরফে গোলি। কলকাতা বিমানবন্দর থেকে ক্রাইম ব্রাঞ্চের হাতে ধরা পড়ে তার এক সহযোগী।

এদিকে, হিমাংশু ভাউ-নবীন বালি গ্যাংয়ের সক্রিয় সদস্য অভিষেক ওরফে চুরানকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। গ্রেফতারের সময় তার কাছ থেকে ৬টি তাজা কার্তুজ-সহ ৩২ বোরের একটি পিস্তল উদ্ধার করা হয়। ধৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Releated Posts

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

নান্দেডে পথ দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্রের নান্দেডে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনায়…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026
Scroll to Top