News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জঙ্গল দখলের ঘটনায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে উদ্বাস্তু বাঙালী পরিবার
Image

জঙ্গল দখলের ঘটনায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে উদ্বাস্তু বাঙালী পরিবার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে: জঙ্গল দখল করে নিজ বসতঘর নির্মাণের দাবিতে  পেকুছড়ায় অবস্থানরত উদ্বাস্তু বাঙালী পরিবারেরা খাদ্য ও পানীয় জলের অভাবে দিন গুনছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার হস্তক্ষেপ দাবি করেছেন।

তাদের দাবি, ৭৪ পরিবার বসবাস করছেন ওই জঙ্গলে। তাদের কারো বাড়িঘর নেই। মিজোরাম থেকে আগত ব্রু শরণার্থীরা তাদের থাকতে দিচ্ছেন না। বিভিন্নভাবে তাদের সঙ্গে ঝামেলা করছে। তাই তারা জঙ্গল দখল করেছেন। বনদপ্তরের জায়গা দখল করে তারা বসতঘর নির্মাণ করবেন। এমনই দাবি তাদের। যদিও ইতিমধ্যেই প্রশাসনিক আধিকারিকরা দফায় দফায় তাদের সঙ্গে কথা বললেও কোনো সুরাহা হয়নি। তারা আধিকারিকদের কথা মানতে নারাজ।

জিটি শনিবার সন্ধ্যারাত থেকে তারা ও সংরক্ষিত বনাঞ্চল দখল করে অস্থায়ী ঘর বানিয়ে বসবাস করছে। বর্তমানে তাদের পানীয় জল ও খাদ্যের সংকট দেখা দিয়েছে। তাই তাদের এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন উদ্বাস্তু পরিবারগুলি।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top