News Flash

  • Home
  • দিনের খবর
  • “মোদী গ্যারান্টি ফোরটোয়েন্টি” : চুঁচুড়ার সভায় মমতা
Image

“মোদী গ্যারান্টি ফোরটোয়েন্টি” : চুঁচুড়ার সভায় মমতা

হুগলি, ১৫ মে, (হি স): ‘মোদী গ্যারান্টি’ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘প্রতিটা কাজে ভাঁওতা দিচ্ছে। ফোরটোয়েন্টি গ্যারান্টি।”

মমতা বলেন, ‘‘রবীন্দ্রনাথকে চেনেন না। ছবি উল্টো করে ধরেছিলেন। আর বিজ্ঞাপনে বলছে যে উনি বাংলার নেতা। বাংলার দুর্ভাগ্য কোনও দিন হবে না। ও রকম নেতাকে কোনও দিন বাংলা গ্রহণ করবে না।’’

প্রচার শুরুতে মমতা বলেন, ‘‘এত রোদের মধ্যে যে ভাবে সবাই এসেছেন তা দেখে আমি আপ্লুত।” পরে বলেন, “নির্বাচন কমিশন এক বারও দেখেছে মানুষের গরমে কত কষ্ট হয়। এক বারও মানুষের কথা ভেবেছেন? নিজেরা এসি ঘরে বসে থাকেন। বাংলার সঙ্গে অন্যায় করার প্রতিবাদে এক জন নির্বাচন কমিশনার পদত্যাগ করেছিলেন।’’

বুধবার জোড়া কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে তিনি হুগলি লোকসভা এলাকায় তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা করেন। সভাটি হয় চুঁচুড়া বিধানসভা এলাকায়। ২০১৯ সালে তৃণমূল প্রার্থী রত্না দে নাগকে হারিয়ে জয়ী হন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। এ বার হুগলি লোকসভায় লকেটের সঙ্গে লড়াই রচনার।

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top