News Flash

  • Home
  • খেলা
  • খুব শীঘ্রই আগরতলা- আখাউড়া রুটে রেল যাতায়াত শুরু হবে, জানালেন ভারতীয় রেল বোর্ডের আধিকারিকরা
Image

খুব শীঘ্রই আগরতলা- আখাউড়া রুটে রেল যাতায়াত শুরু হবে, জানালেন ভারতীয় রেল বোর্ডের আধিকারিকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: খুব তাড়াতাড়ি ভারত ও বাংলাদেশের মধ্যে  আগরতলা-আখাউড়া রুটে নিয়মিতভাবে ট্রেন চলবে। ভারতীয় রেল বোর্ডে সদস্য এবং ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জেনারেল ম্যানেজার অনিল কুমার খণ্ডেলওয়াল বুধবার আগরতলা আখাউড়া রেলপথ পরিদর্শন করেন। এদিন তার সঙ্গে উত্তর-পূর্ব সীমান্ত রেলসহ রেল বোর্ডের অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন।

এদিনের এই সফর সম্পর্কে অনিল কুমার খান্ডেলওয়াল বলেন, আজ তিনি নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশনটি  সম্পূর্ণ পরিদর্শন করেছেন। ভারত এবং বাংলাদেশের মধ্যে এ রেল যোগাযোগ ব্যবস্থা যাত্রী এবং পণ্য উভয় ক্ষেত্রেই দুই দেশের অর্থনৈতিক ক্ষেত্রে উপকারী হবে বলে উল্লেখ করেন তিনি। এর সাথে দুটি দেশের উন্নয়ন ঘটবে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, সমস্ত নির্মাণ কাজ দ্রুতগতিতে সম্পন্ন হয়েছে। ইয়ার্ডটি সম্পূর্ণরূপে প্রস্তুত, অল্প বিস্তর কিছু কাজ রয়েছে, সেগুলি অতি দ্রুত সম্পন্ন করার কাজ চলছে এবং শীঘ্রই সম্পন্ন হবে। তারপরেই দুই দেশের আলোচনার পর শীঘ্রই রেল যোগাযোগ শুরু হবে।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top