News Flash

  • Home
  • খেলা
  • আসাম রাইফেলস জয়ে ফিরলেও কো-ফাইনালের সম্ভাবনা অনুজ্জ্বল
Image

আসাম রাইফেলস জয়ে ফিরলেও কো-ফাইনালের সম্ভাবনা অনুজ্জ্বল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। আসাম রাইফেলস জয়ে ফিরেছে। তবে এই জয়ের সুবাদে কোয়ার্টার ফাইনালে খেলার সম্ভাবনা তেমন উজ্জ্বল ঠেকছে না। কেননা প্রথম ম্যাচে নিউ হিন্দি স্কুলের কাছে ২৩ রানে পরাজয়ের পর গ্রুপ লীগের দ্বিতীয় তথা নিজেদের অন্তিম ম্যাচে প্রণবানন্দ বিদ্যামন্দিরের বিরুদ্ধে মাত্র ৮ রানের ব্যবধানের জয় আসাম রাইফেলস পাবলিক স্কুলের শিবিরে কিছুটা হতাশা বিরাজ করছে। এইচ গ্রুপের শেষ ম্যাচে প্রণবানন্দ স্কুলের বিরুদ্ধে ন্যূনতম জয় পেলেই নিউ হিন্দি স্কুল গ্রুপ চ্যাম্পিয়নের স্বীকৃতি পেয়ে যাবে। পক্ষান্তরে প্রনবানন্দ বিদ্যামন্দির যদি বিশাল ব্যবধানে জয় পায় তবে তারাও গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে। বুধবার দুপুরে বামুটিয়ার তালতলা স্কুল গ্রাউন্ডে ম্যাচ শুরুতে টস জিতে প্রণবাআনন্দ বিদ্যামন্দির প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিং এর আমন্ত্রণ পেয়ে আসাম রাইফেলস পাবলিক স্কুল সীমিত ২০ ওভারে চার উইকেটে ১৩২ রান সংগ্রহ করে। দলের পক্ষে যশ দেববর্মার অনবদ্য ব্যাটিং স্পটারদের নজর কেড়েছে। যশ ৫৭ বল খেলে সাতটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি মেরে অপরাজিত ভূমিকা ৬১ রান সংগ্রহ করে দলের স্কোর সমৃদ্ধ করার পাশাপাশি প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও পায়। জবাবে ব্যাট করতে নেমে প্রনবানন্দ বিদ্যামন্দিরের অয়ন সরকার ও স্নেহাল দত্ত দারুণভাবে চেষ্টা করলেও শেষ রক্ষা করতে পারেনি। দুজনের রান আউট দলের পিছিয়ে পড়ার টার্নিং পয়েন্ট বলা যেতে পারে। ‌ জিৎ কুমার দাসও ১৬ রানে রান আউট হয়ে প্যাভেলিয়নে ফিরেছে। ৫ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করতেই সীমিত কুড়ি ওভার ফুরিয়ে যায়। আসাম রাইফেলস জয় পায় ৮ রানের ব্যবধানে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top