News Flash

  • Home
  • খেলা
  • শুভম, শংকর, অভিজিতের পারফরম্যান্সে কসমোপলিটনের জয়ের ধারা অব্যাহত
Image

শুভম, শংকর, অভিজিতের পারফরম্যান্সে কসমোপলিটনের জয়ের ধারা অব্যাহত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ের ধারা অব্যাহত কসমোপলিটনের। লাগাতর ৫ ম্যাচে জয়। টিসিএ আয়োজিত সন্তোষ মেমোরিয়াল এ-ডিভিশন ক্লাব লীগ ক্রিকেটে বুধবারের ম্যাচে কসমোপলিটন ৫ উইকেট এর ব্যবধানে বনমালীপুর ক্রিকেট ক্লাব কে পরাজিত করেছে। এই জয়ের সুবাদে কসমোপলিটন লীগ চ্যাম্পিয়নের লক্ষ্যে অনেকটা অগ্রসর হতে সক্ষম হয়েছে। পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে সকালে ম্যাচ শুরুতে টস জিতে বনমালীপুর ক্রিকেট ক্লাব প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। সীমিত পঞ্চাশ ওভার খেলে নয় উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে। দলের পক্ষে সম্রাট বিশ্বাসের ৬৭ রান সর্বাধিক এবং উল্লেখযোগ্য। সম্রাট ৮৮ বল খেলে ছয়টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত থেকে ৬৭ রান পায়। ‌ কসমোপলিটনের শুভম, অভিজিৎ চক্রবর্তী, চন্দন রায় ও দানবীর সিং প্রত্যেকে দুইটি করে উইকেট পেয়েছে। বিসিসি-র প্রথম সারির ব্যাটসম্যানরা সাফল্য পায়নি বলে রানের পরিসর তেমন চ্যালেঞ্জিং হয়নি। জবাবে ব্যাট করতে নেমে কসমোপলিটন ২৬.৪ ওভার খেলে পাঁচ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে শংকর পালের অধিনায়কোচিত ব্যাটিং দলকে যথেষ্ট ভরসা যোগায়। শংকর ৩৭ বল খেলে পাঁচটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি মেরে অপরাজিত ভূমিকায় ৫৮ রান সংগ্রহ করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছায়। সঙ্গে চন্দন (অপরাজিত ১৩) দারুণ সহযোগিতা করলেও শুভমের ৩৮ রান এবং দানবীরের ৩০ রানের গুরুত্বও ছিল যথেষ্ট। শুভম পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top