ব্যারাকপুর, ১৫ মে (হি.স.): ভোটের আগে অর্জুন সিং-কে চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলায় লেখা ওই চিঠিতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর জয় কামনা করেছেন মোদী। অর্জুন সিং-কে চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, ব্যারাকপুর শিল্পোন্নয়নে আপনি ধারাবাহিকভাবে চেষ্টা করেছেন। সংসদে সরব হয়েছেন পাটকল শ্রমিকদের অধিকারের দাবিতে। লক্ষ্যণীয়ভাবে, ভোট-প্রচারে কংগ্রেস ও ইন্ডি জোটের বিরুদ্ধে সরব হওয়ার জন্য ব্যারাকপুরের বিজেপি প্রার্থীকে চিঠিতে অনুরোধ জানিয়েছেন মোদী। এক্স হ্যান্ডলে পোস্ট করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন অর্জুন সিং। তাঁর প্রতি আস্থা রাখার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অর্জুন।

অর্জুন সিংকে চিঠি প্রধানমন্ত্রী মোদীর, এক্স-এ ধন্যবাদ জানালেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী
Releated Posts
মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা
মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…
দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের
নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…
‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব
নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…
পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের
নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…


















