News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাজ- খাদ্য – পানীয় জলসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিলে শামিল সিপিআইএম
Image

কাজ- খাদ্য – পানীয় জলসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিলে শামিল সিপিআইএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে: জনজীবনের মৌলিক অধিকারগুলি রক্ষার  দাবিতে মঙ্গলবার সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়েছে রাজধানী আগরতলায়।

এদিন কাজ, খাদ্য, পানীয়জল, সেচ ও বিদ্যুৎ সংকট অবসানের দাবিতে এই বিক্ষোভ মিছিলটি সংঘটিত করা হয়েছে। এদিনের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, মানিক দে সহ অন্যান্যরা। মিছিলটি ভানু ঘোষ স্মৃতি ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এদিন ওরিয়েন্ট চৌমুহনীতে এসে শেষ হয়। পরে সেখানে এক পথসভার আয়োজন করা হয়।

এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী নিজ বক্তব্যে রাজ্যের করুণ পরিস্থিতির ছবি তুলে ধরেন। উনার কথায় গ্রাম পাহাড়ে খাদ্যের অভাব রয়েছে। মানুষ কাজ এবং খাদ্যের অভাবে এক প্রকার দিশেহারা হয়ে যাচ্ছেন। দীর্ঘ মাস ধরে রেগার কাজ বন্ধ। ফলে অন্য দেশে গিয়ে নিজেদের অর্থ জোগাড় করতে হচ্ছে গ্রামবাসীদের। বিভিন্ন রোগে ভোগে ভুগছেন তারা। তবে সরকার এ বিষয়ে উদাসীন।

তিনি আরো বলেন, ভোটের সময় এলাকার বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দেন বিজেপি সরকার। কিন্তু ভোট যাওয়ার পরেই রাম পাহাড়ের অবস্থা গুলি চোখে পড়ার মতো। এলাকায় গেলে দেখতে পাওয়া যায় মানুষ কত কষ্টের দিন কাটাচ্ছেন। বিজেপির শাসনে রাজ্য দিন দিন অবনতির দিকে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সবদিক থেকেই এই সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তার। তিনি বলেন, ভোট চাইতে বিজেপি সরকার এর প্রতিনিধিরা গ্রাম পাহাড়ের মেঠো পথে হাঁটলেও ভোটের বৈতরণী পার হওয়ার পরেই তাদের আর কোন দেখা পাওয়া যায় না। এলাকার মানুষের দুঃখ দুর্দশা দেখতে বাম দলের প্রতিনিধিরা সেখানে গেছেন। কথা বলেছেন সাধারণ মানুষের সঙ্গে। তাদের উন্নয়নে মৌলিক অধিকার গুলি পাইয়ে দিতে বামফ্রন্ট সরকার ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হবে বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

গাড়ির ধাক্কায় গুরুতর আহত মহিলা, চোখের চিকিৎসার জন্য পরিবারের সাহায্যের আবেদন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: গত ৩১ আগস্ট আগরতলা শহরের আখাউড়া রোড এলাকায় পুলিশ সুপারের গাড়ির ধাক্কায় আহত আয়েশা খাতুন।…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

কমলপুরে বাড়ির তালা ভেঙে দুঃসাহসিক চুরি, নগদ টাকা ও চার ভরি সোনা লুট

কমলপুর, ১৫ সেপ্টেম্বর: কমলপুর শহরের বাইপাস সড়ক সংলগ্ন এলাকায় একটি বাড়িতে তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Sep 15, 2026

সংগঠন শক্তিশালী করতে মহিলা মোর্চার নবনিযুক্ত পদাধিকারীদের নিয়ে বৈঠক

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চার নবনিযুক্ত পদাধিকারীদের নিয়ে সাংগঠনিক পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। আজ আয়োজিত…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

বেহাল রাস্তা ও পানীয় জলের সংকটে নাজেহাল গাবর্দীবাসী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘদিন ধরে বেহাল সড়ক ও পানীয় জলের সমস্যায় ভুগছেন জম্পুইজলা আর ডি ব্লকের অন্তর্গত গাবর্দী…

ByByTaniya Chakraborty Sep 15, 2026
Scroll to Top