News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সোনামুড়ার জমি জবর দখলের ঘটনায় মুখ খুললেন জমির মালিক, জমি বিক্রি হয়নি বলে জানালেন তিনি
Image

সোনামুড়ার জমি জবর দখলের ঘটনায় মুখ খুললেন জমির মালিক, জমি বিক্রি হয়নি বলে জানালেন তিনি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে: প্রকৃত জমির মালিককে একাধিকবার দেখে নেওয়ার হুমকি দিয়ে জায়গা আত্মসাৎ করার চেষ্টা করলো দুই ব্যক্তি। এমনই অভিযোগ জানিয়েছেন জমির প্রকৃত মালিক সোনামুড়া ফায়ার সার্ভিস সংলগ্ন এক কানি ১৫ গন্ডা জায়গার প্রকৃত মালিক পুষ্প বর্ধনের ছেলে অজু বর্ধন।

গত ৯ই মে সোনামুড়া ফায়ার সার্ভিস সংলগ্ন এক কানি ১৫ গন্ডা একটি জায়গাকে কেন্দ্র করে দুই জনপ্রতিনিধির বিবাদের ঘটনায় এবার মুখ খুললেন জায়গার প্রকৃত মালিক পুষ্প বর্ধন এর ছেলে অজয় বর্ধন। তিনি জানান বিগত বহু বছর যাবত উনার কাকাতো ভাই বাবুল বর্ধন, তিলক বর্ধন এবং তপন বর্ধন ওই জায়গাটি জোরপূর্বকভাবে দখল করে আসছিলেন, এবং উনারা ওই জায়গাতে বিভিন্ন দোকানপাট বসিয়ে দেয়। তারপর জায়গার প্রকৃত মালিক পুষ্পবর্ধনের ছেলে অজয় বর্ধন জায়গাটি খালি করার জন্য বললে বাধা দেন কাকাতো ভাইয়েরা। তখন জায়গার মালিক অজয়বর্ধন সোনামুড়া নগর পঞ্চায়েত, এসডিএম অফিস এবং সোনামুড়া মন্ডল সভাপতি বিশ্বজিত দাসের কাছে দ্বারস্থ হয়,  যেন ওনারা জায়গাটি দখল মুক্ত করে দেন।

তখন মন্ডল সভাপতি বিশ্বজিৎ দাস এবং ভাইস চেয়ারম্যান শাহজান মিয়া অজয় বর্ধনের কাকাতো ভাইদের সাথে কথা বলে সমস্যা সমাধান করেন এবং বিভিন্ন দোকানদারদের বলেন তারা যেন তাদের দোকান অন্যত্র সরিয়ে নেই। এমন কি কিছু দোকান সরিয়েও  নেওয়া হয়। লিটন ভৌমিক নামে এক মিষ্টির দোকানের মালিক দোকান সরিয়ে নেওয়ার জন্য রাজি ছিলেন না। এমনকি মন্ডল সভাপতি বিশ্বজিৎ দাস এবং ভাইস চেয়ারম্যান শাহাজান মিয়ার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ  করেন।  ওনারা নাকি ১২ কোটি টাকার বিনিময়ে জায়গাটি ক্রয় করেছেন। এদিকে জায়গার মালিক এ কথাটি মিথ্যে বলে দাবি করছেন।

তিনি জানান জায়গাটি এখনো বিক্রি হয়নি। তিনি তাদের কাছে সহযোগিতা চেয়েছেন ওনার জায়গাটি দখলমুক্ত করে দেওয়ার জন্য। এই ঘটনায় গোটা এলাকায় বেশ কিছুদিন ধরে বিভ্রান্তি ছড়িয়েছিল। শেষ পর্যন্ত জমির প্রকৃত মালিকের বক্তব্য অনুযায়ী ঘটনাটি সম্পর্কিত সমস্ত বিভ্রান্তি দুর হয়।

Releated Posts

নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে যুব কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা, ১২ জুন: ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধির দাবিতে আজ স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ জওয়ানদের জন্য ড্রোন সচেতনতা প্রদর্শনী, নিরাপত্তা জোরদারে উদ্যোগ আসাম রাইফেলসের

আগরতলা, ১২ জুন: আধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এবং ড্রোনভিত্তিক সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

নূতননগরে প্রশাসনের তৎপরতায় রুখে দেওয়া হল বাল্যবিবাহ

আগরতলা, ১২ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার নূতননগর এলাকায় প্রশাসনের দ্রুত ও সফল হস্তক্ষেপে একটি সম্ভাব্য বাল্যবিবাহ রোধ করা…

ByByReshmi Debnath Jun 12, 2026

শান্তিরবাজারে বাড়ছে চুরির ঘটনা, নৈশকালীন টহল নিয়ে প্রশ্ন ব্যবসায়ীদের

শান্তিরবাজার, ১২ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী মহল এবং…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top