News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এবার দিল্লিতে আর ক্ষমতায় আসছে না বিজেপি সরকার, ৩৫০ আসন নিয়ে ক্ষমতায় আসছে কংগ্রেস জোট সরকার দিল্লিতে: কংগ্রেস
Image

এবার দিল্লিতে আর ক্ষমতায় আসছে না বিজেপি সরকার, ৩৫০ আসন নিয়ে ক্ষমতায় আসছে কংগ্রেস জোট সরকার দিল্লিতে: কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে: “এবার দিল্লিতে আর ক্ষমতায় আসছে না বিজেপি সরকার। তার পাশাপাশি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ভেস্তে গেল নরেন্দ্র মোদীর। শুধু তাই নয়, ৩৫০ আসন নিয়ে ক্ষমতায় আসছে কংগ্রেস জোট সরকার দিল্লিতে। আপকি বার ৪০০ পার এখন বিজেপির কাছে শুধু স্বপ্ন।” এমনভাবেই  বিজেপিকে কটাক্ষ করলেন রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের কংগ্রেস জোটের প্রার্থী আশিস কুমার সাহা।

মঙ্গলবার বিকালবেলা কমলাসাগর বিধানসভার মধুপুর বাজারস্থিত কংগ্রেস নেতা প্রিয় লাল দাসের বাড়িতে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সেই সভাতে উপস্থিত ছিলেন রাজ্য প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা , প্রদেশ কংগ্রেস সম্পাদক জয়দেব বর্মন, ওবিসি রাজ্য কমিটির সভাপতি মনোরঞ্জন দেবনাথ, এস সি রাজ্য কমিটির চেয়ারম্যান নিরঞ্জন দাস, জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা, কমলাসাগর মহিলা কংগ্রেস সভানেত্রী রাখী চক্রবর্তী দত্ত এবং কমলাসাগর ব্লক কংগ্রেস সভাপতি প্রদীপ চৌধুরী সহ অন্যান্যরা।

এদিনের আলোচনার মুখ্য উদ্দেশ্য ছিল  সাংগঠনিক শক্তির বৃদ্ধি করা। গত ৫ই মে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস বর্ধিত সভায় সিদ্ধান্ত হয়েছে প্রদেশ কংগ্রেসের গোটা রাজ্যে সাতটি ব্লকের অধীন নয়টি জেলাতে জেলার সমস্ত নেতৃত্ব এবং রাজ্যের নেতৃত্বদের নিয়ে সংগঠনকে মজবুত করার লক্ষ্যে সাংগঠনিক সভা আয়োজন করার। মুখ্য উদ্দেশ্য একটাই এখনো রাজ্যের বিভিন্ন মহকুমা কিংবা জেলার মধ্যে কংগ্রেসের সংগঠনে দুর্বলতা রয়েছে। তা কাটিয়ে তোলার লক্ষ্যে এবং পুনর্গঠন করার পাশাপাশি নতুনভাবে সংগঠনকে সাজিয়ে তোলার লক্ষ্যে  সভা  অনুষ্ঠিত হয়।

তবে সভার শেষে রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জোর দিয়ে বলেন ,ক্ষমতায় এইবার দিল্লিতে আর মোদি সরকার আসছে না। কংগ্রেস জোট সরকার আসছে ৩৫০ বিশিষ্ট আসন নিয়ে। তিনি আরো বলেন, দেশের মধ্যে জোয়ার এসেছে কংগ্রেসের । আর বিজেপি সরকার তা হাড়ে হাড়ে টের পেয়ে গেছে। আপকিবার ৪০০ পার তার স্বপ্ন স্বপ্নই থেকে গেল বলেও তিনি অভিমত পোষণ করেন।

Releated Posts

নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে যুব কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা, ১২ জুন: ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধির দাবিতে আজ স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ জওয়ানদের জন্য ড্রোন সচেতনতা প্রদর্শনী, নিরাপত্তা জোরদারে উদ্যোগ আসাম রাইফেলসের

আগরতলা, ১২ জুন: আধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এবং ড্রোনভিত্তিক সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

নূতননগরে প্রশাসনের তৎপরতায় রুখে দেওয়া হল বাল্যবিবাহ

আগরতলা, ১২ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার নূতননগর এলাকায় প্রশাসনের দ্রুত ও সফল হস্তক্ষেপে একটি সম্ভাব্য বাল্যবিবাহ রোধ করা…

ByByReshmi Debnath Jun 12, 2026

শান্তিরবাজারে বাড়ছে চুরির ঘটনা, নৈশকালীন টহল নিয়ে প্রশ্ন ব্যবসায়ীদের

শান্তিরবাজার, ১২ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী মহল এবং…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top