News Flash

  • Home
  • প্রধান খবর
  • বারাণসী লোকসভা আসন থেকে মনোনয়ন পেশ মোদীর, সঙ্গী যোগী আদিত্যনাথ
Image

বারাণসী লোকসভা আসন থেকে মনোনয়ন পেশ মোদীর, সঙ্গী যোগী আদিত্যনাথ

বারাণসী, ১৪ মে (হি.স.): উত্তর প্রদেশের বারাণসী লোকসভা আসন থেকে মনোনয়ন পত্র পেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার দুপুরে ডিএম অফিসে গিয়ে মনোনয়ন পত্র পেশ করেছেন প্রধানমন্ত্রী মোদী। মনোনয়ন পত্র পেশ করার সময় প্রধানমন্ত্রীর কাছেই বসেছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্রী যোগী আদিত্যনাথ। সপ্তম দফায় আগামী ১ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসীতে ভোটগ্রহণ। তার আগে মঙ্গলবার মনোনয়ন পত্র জমা দিলেন মোদী।

মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে এদিন সকালে বারাণসীর দশাস্বমেধ ঘাটে প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী মোদী। আরতিও করেন তিনি। দশাস্বমেধ ঘাটে একটি ক্রুজ জাহাজে চড়েন মোদী। এরপর তিনি পৌঁছন বারাণসীর কালভৈরব মন্দিরে। কালভৈরব মন্দিরে পূজার্চনা করার পর মনোনয়ন পত্র জমা দিতে ডিএম অফিসে পৌঁছন মোদী। প্রধানমন্ত্রীর মনোনয়ন জমা দেওয়া উপলক্ষ্যে বারাণসীর ডিএম অফিসে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী এবং এনডিএ নেতারা। এরপর যোগী আদিত্যনাথের উপস্থিতিতে বারাণসী সংসদীয় আসন থেকে মনোনয়ন পত্র পেশ করেছেন প্রধানমন্ত্রী মোদী। এই নিয়ে তৃতীয় বার বারাণসী থেকে প্রার্থী হলেন মোদী। প্রথম বার তিনি একই সঙ্গে গুজরাটের ভাদোদরায় দাঁড়িয়েছিলেন। ২০১৯ সালের মতো এ বার তিনি শুধু বারাণসী থেকেই লড়ছেন।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top