News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিএমএসের নাম ভাঙিয়ে চাঁদা তুলতে গিয়ে জনতার হাতে আটক তিন
Image

বিএমএসের নাম ভাঙিয়ে চাঁদা তুলতে গিয়ে জনতার হাতে আটক তিন

আগরতলা, ১৪ মে: বিএমএসের নাম ভাঙিয়ে ই রিকশা শ্রমিকদের কাছ থেকে চাঁদা তুলতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে তিনজন ব্যক্তি। পরর্বতীতে তাদের পূর্ব থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এরই প্রতিবাদে বিএমএসের কর্মীরা পূর্ব থানার সামনে বিক্ষোভ দেখিয়েছেন।

বিএমএসের জনৈক কর্মী জানিয়েছেন, বিএমএস অনুমোদিত ই রিক্সা শ্রমিক সংঘের কাছ থেকে সংগঠনের নাম ভাঙিয়ে চাঁদা তুলতে গিয়েছিলেম তিনজন। তাঁরা শ্রমিকদের কাছ থেকে ২৫০ টাকা করে চাঁদা তুলছিলেন।পরর্বতী সময়ে ঘটনাটি ই- রিক্সা শ্রমিকদের নজর আসতেই তাদেরকে মোটরস্ট্যান্ড এলাকা থেকে পাকড়াও করে। সাথে সাথে পুলিশের কাছে খবর পাঠিয়েছে। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে গিয়েছে। 

এদিকে এরই প্রতিবাদে সরব হয়েছে বিএমএসের কর্মীরা। সংগঠনের কর্মীরা তাদের বিরুদ্ধে থানায় লিখিত মামলা দায়ের করে। পরর্বতী সময়ে থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top