News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তা সংস্কার ও ড্রেন নির্মাণের দাবিতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর
Image

রাস্তা সংস্কার ও ড্রেন নির্মাণের দাবিতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর

আগরতলা,১৪ মে : রাস্তা সংস্কার ও ড্রেন নির্মাণের দাবিতে মঙ্গলবার সকাল থেকে কৈলাশহর ও টিলাবাজারের মূল সড়ক অবরোধ এলাকাবাসী। এদিন টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে যাচ্ছে কৈলাশহর লক্ষীপুরের এলাকাবাসী। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, বিগত কয়েকদিন পূর্বে প্রবল বৃষ্টির কারণে লক্ষীপুর ও নয়াপতন এলাকায় বেশ কয়েকটি বাড়ির ভিতর জল প্রবেশ করে এবং বন্যায় পরিণত হয়। ড্রেন না থাকার কারণে রাস্তার জল সেই বাড়িগুলোতে প্রবেশ করে। তাই স্থানীয়দের দাবি সেখানে যাতে একটি ড্রেন তৈরি করা হয়। পাশাপাশি নয়াপতন এলাকার রাস্তাটির বেহাল অবস্থা। স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে জানানোর পরও কাজের কাজ কিছুই হয়নি। তাই এলাকাবাসীরা মঙ্গলবার সকাল বেলা কৈলাশহর লক্ষীপুর এলাকায় কৈলাশহর ও টিলাবাজারের মূল সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা যাচ্ছে। খবর লেখা পর্যন্ত যদিও কোন আধিকারিক ঘটনাস্থলে এখন পর্যন্ত এসে পৌঁছায়নি।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top