News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যালয়গুলিতে পরিশ্রুত পানীয় জল ও বিদ্যুতের সমস্যা, তৎপর এবিভিপি
Image

বিদ্যালয়গুলিতে পরিশ্রুত পানীয় জল ও বিদ্যুতের সমস্যা, তৎপর এবিভিপি

কল্যাণপুর, ১৪ মে: কল্যাণপুরের বেশিরভাগ বিদ্যালয়েই পরিশ্রুত পানীয় জল ও বিদ্যুৎ এর নানাবিধ সমস্যা রয়েছে। আর এসব বিষয় নিয়ে তৎপর হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কল্যাণপুর শাখা। তাঁদের মতে এতে সরকারের কোন ত্রুটি নেই। প্রকৃতপক্ষে বিদ্যালয়ের পরিচালনগত খামতি এবং গাফিলতির কারণে এমন হচ্ছে।

সোমবার  অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কল্যাণপুর  নগর শাখার পক্ষ থেকে নগরের বিভিন্ন বিদ্যালয় গুলিতে গিয়ে মেম্বারশিপ করানো হয় এবং সরঞ্জয় হাই স্কুল এবং ঘিলাতলি বাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের জল ও বিদ্যুৎ এর সমস্যা নিয়ে  নিয়ে প্রধান শিক্ষকের সাথে আলোচনা করা হয় এবং এই সমস্যা সমাধানের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।।উপস্থিত ছিলেন নগর সম্পাদক  সুজন পাল  এবং নগরের মেম্বারশিপ ইনচার্জ সহ নগর এবং স্কুলের অন্যান্য কার্যকর্তারা। এর আগে খাস কল্যাণপুর স্কুলের পানীয় জলের ও বিদ্যুৎ এর সমস্যা নিয়ে স্কুলে ডেপুটেশন দেয় এ বি ভি পি।

বেশিরভাগ স্কুলে দেখা যাচ্ছে ছাত্র ছাত্রী দের জন্য বিশুদ্ধ পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। যেখানে আছে সেখানের ট্যাঙ্ক গুলো অপরিষ্কার। বিদ্যুৎ থাকলেও দেখা যাচ্ছে পাখা গুলো ক্লাস রুমে চলছে না। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ মনে করে সরকার ঠিকই জল ও বিদ্যুৎ এর ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু স্কুলগুলোর পরিচালনগত গাফিলতির কারণে সমস্যার সৃষ্টি হচ্ছে। এ  বি ভি  পি মনে করে স্কুল কতৃপক্ষ আন্তরিক হলে সহজেই এই সব সমস্যার দূরীকরণ সম্ভব। 

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top