News Flash

  • Home
  • দেশ
  • চেয়ারে বসেই অসুস্থ, বাংলায় ভোটের ডিউটিতে এসে ফের মৃত্যু জওয়ানের
Image

চেয়ারে বসেই অসুস্থ, বাংলায় ভোটের ডিউটিতে এসে ফের মৃত্যু জওয়ানের

বীরভূম, ১৩ মে, (হি.স.): ফের ভোটের ডিউটিতে এসে জওয়ানের মৃত্যু। এবার ঘটনাস্থল মুরারই ২ নম্বর ব্লকের পাইকর জাজিগ্রাম ২০৩ নম্বর বুথে। প্রথম দফার নির্বাচন শুরুর আগেই কোচবিহারের মাথাভাঙায় মৃত্যু হয় নীলেশ কুমার নামে কেন্দ্রীয় বাহিনীর ওই জওয়ানের।

সোমবারের মৃত জওয়ানের নাম মহেন্দ্র সিং। তিনি উত্তরাখণ্ডের বাসিন্দা বলে জানা গিয়েছে। এদিন ভোটের ডিউটি করছিলেন মহেন্দ্র সিং নামে ওই জওয়ান। সকাল সাড়ে ১০টা নাগাদ। চেয়ারে বসে থাকা অবস্থাতেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার জেরে ছড়ায় চাঞ্চল্য। চিকিৎসকদের প্রাথমিক অনুমান অত্যাধিক গরমেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটে ওই জওয়ানের। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Releated Posts

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top