News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সন্দেহের জেরে স্বামীর হাতে খুন স্ত্রী, আটক অভিযুক্ত

সন্দেহের জেরে স্বামীর হাতে খুন স্ত্রী, আটক অভিযুক্ত

আগরতলা, ১৩ মে: পরকীয়া সন্দেহের জেরে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্বামী। রোমহর্ষক ওই ঘটনার সাক্ষী হয়েছে ত্রিপুরা। আজ ভোরে আর কে পুর থানাধীন উদয়পুর পুলিশ লাইন এলাকায় ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করেছে। পাশাপাশি পুলিশ ধারালো অস্ত্রটিও উদ্ধার করেছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, উদয়পুর পুলিশ লাইন এলাকার বাসিন্দা আশিষ দে (৪৫ ) স্হানীয় পান চাষী ছিলেন। গত ১৯ বছর আগে আশিষ দে ও নমিতা দের (৩৬) বিয়ে হয়েছিল। বর্তমানে তাঁদের দুই পুত্র ও একজন কন্যা সন্তান রয়েছে। কিন্তু গত কিছুদিন যাবৎ স্ত্রীকে সন্দেহ করছিলেন স্বামী। স্বামীর ধারণা ছিল নমিতা দের পরপুরুষের সাথে সম্পর্ক রয়েছে। সেই সন্দেহের জেরে গতকাল রাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল। আজ ভোর তিনটে নাগাদ পাশের ঘরে যখন সন্তানরা ঘুমোচ্ছিল  ঠিক সেই সময় পান খেতের দা দিয়ে হত্যা করে স্ত্রী নমিতা দেকে। 

ওই ঘটনা প্রকাশ্যে আসতেই জনমনে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সাথে সাথে পুলিশকে খবর পাঠানো হয়েছে। ঘটনাস্থলে ছুটে গিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। স্বামী আশীষ দেকে আটক করে রাধা কিশোরপুর থানায় নিয়ে গিয়েছে পুলিশ। পুলিশ ওই ঘটনার তদন্তে নেমেছে।

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top