News Flash

  • Home
  • খেলা
  • কৃষ্ণধনের ৫ উইকেট, বিসিসি-কে হারিয়ে দ্বিতীয় জয় চলমান সংঘের
Image

কৃষ্ণধনের ৫ উইকেট, বিসিসি-কে হারিয়ে দ্বিতীয় জয় চলমান সংঘের

বি সি সি-‌৮৩

চলমান সঙ্ঘ-‌৮৫/‌২

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। বৃষ্টি বিঘ্নিত ম্যাচ হলেও দারুন জয় চলমান সংঘের। দ্বিতীয় জয় পেলো চলমান সঙ্ঘ। ৮ উইকেটে পরাজিত করলো দুর্বল বি সি সি-‌কে। রকির দুরন্ত ব্যাটিংয়ে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সন্তোষ স্মৃতি প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে। টি আই টি মাঠে অনুষ্ঠিত ম্যাচে আগাগোড়া প্রাধান্য নিয়ে খেলে জয় ছিনিয়ে নেয় তপন দেবের দল চলমান সঙ্ঘ। ম্যাচে বি সি সি-‌র গড়া ৮২ রানের জবাবে চলমান সঙ্ঘ ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের রকি ঝড়ো ৪৩ রান করেন। আসরে প্রথম ৩ ম্যাচে পরাজিত হয়ে হ্যাটট্রিক করলো বি সি সি। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে বি সি সি ২১.‌৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৮৩ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে দীপঙ্কর ভাটনাগর ৩০ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪, পামীর দেবনাথ ১১ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯, অর্কজিৎ সাহা ৪০ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৫ এবং পরমজিৎ ঘোষ ২০ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন।  চলমানের পক্ষে কৃষ্ণধন নম:‌ ১৮ রানে ৫ টি এবং দেবোত্তম ঘোষ ৯ রানে ৩ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ৫৭ বল খেলে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় চলমান সঙ্ঘ। দলের পক্ষে রকি ২০ বল খেলে ১ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৩ রানে এবং কৃষ্ণকমল আচার্য ২৩ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩২ রানে অপরাজিত থেকে যান। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের দুর্দান্ত বোলার কৃষ্ণধন নমঃ।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top