News Flash

  • Home
  • খেলা
  • সাহিলের বোলিং, আরমানের ব্যাটিং দুর্দান্ত ওপিসিকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক হার্ভের
Image

সাহিলের বোলিং, আরমানের ব্যাটিং দুর্দান্ত ওপিসিকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক হার্ভের

ও পি সি-‌৯৮

হার্ভে-‌১০০/‌২

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। পরপর তিন ম্যাচে জয়ী হয়ে জয়ের হ্যাটট্রিক করলো হার্ভে ক্লাব। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সন্তোষ স্মৃতি প্রথম ডিভিশন ক্রিকেটে। পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে হার্ভে ৮ উইকেটে পরাজিত করে ও পি সি-‌কে। আরমান হোসেনের ঝড়ো ব্যাটিং হার্ভের জয়কে সহজ করে দেয়। শনিবার ও পি সি-‌র গড়া ৯৮ রানের জবাবে  হার্ভে ১১.‌১ ওভারে ২ উইকেট হারিয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের আরমান ৫৪ রান করেন। বৃষ্টি বিঘনিত ম্যাচে সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে ও পি সি ৯৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে রীতায়ন দে ২৪ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১, শান্টু মজুমদার ২৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৭, উৎকর্ষ পাল ৩৫ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ এবং মনিষ মাউরা ১৩ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১১ রান। হার্ভের পক্ষে সাহিল সুলতান ১৮ রানে ৩ টি এবং জয়দীপ দেব ২৬ রানে ৩ টি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে হার্ভে ৬৭ বল খেলে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে ওপেনার আরমান হোসেন ৩৮ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৪ রানে এবং সাহিল সুলতান ৭ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ রানে অপরাজিত থেকে যান। এছাড়া প্রখর ভর্মা ১৭ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করেন। সাহিল পেয়েছে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top