ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। যোগ প্রীতম যেমন ব্যাটে, তেমন বোলিংয়ে। তার খেলাতেই যেন নিউ হিন্দি স্কুল দুর্দান্ত জয় দিয়ে গ্রুপ লীগের খেলা শুরু করেছে। টিসিএ আয়োজিত সদর আন্তঃ স্কুল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে দ্বিতীয় দিনের খেলায় নিউ হিন্দি হায়ার সেকেন্ডারি স্কুল ২৩ রানের ব্যবধানে আসাম রাইফেলস পাবলিক স্কুলকে পরাজিত করেছে। বামুটিয়ায় তালতলা স্কুল গ্রাউন্ডে দুপুরের ম্যাচ বৃষ্টিতে মাঠে সমস্যা ছিল বলে দেড় ঘন্টা দেরিতে ম্যাচ শুরু করতে হয়েছে। স্বাভাবিক কারণে ওভার সংখ্যা কমিয়ে ১১ করা হয়েছিল। টস জিতে নিউ হিন্দি স্কুল প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ১১ ওভারে ৪ উইকেটে ১১৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে যোগ প্রীতমের ৪৩ রান এবং শিবম্ শিবম এর ৩৯ রান উল্লেখযোগ্য। যোগ প্রীতম ২৮ বল খেলে চারটি ওভার বাউন্ডারি হাকিয়ে ৪৩ রান পায়। শিভম শিবমের ৩৯ রানেও তিনটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি ছিল ২৪ বল খেলে। জবাবে ব্যাট করতে নেমে আসাম রাইফেলস পাবলিক স্কুল ৭ উইকেটে ৯৩ রান সংগ্রহ করতে সীমিত ১১ ওভার শেষ হয়ে যায়। যোগ প্রীতম, হর্ষ বনশাল ও মুন্না কুমার রায় প্রত্যেকে ২টি করে উইকেট পেয়েছে। যোগ প্রীতম পেয়েছে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব। এদিকে দুই মাঠে সকালের দুটি ম্যাচ বড়দোয়ালি বনাম উমাকান্ত একাডেমী বাংলা মিডিয়াম স্কুল এবং হোলি ক্রস বেলাবর স্কুলের ম্যাচ দুটি বৃষ্টিতে পরিত্যক্ত ঘোষিত হয়। দুটি ম্যাচের চারটি দলই ২-২ করে পয়েন্ট পেয়েছে।

আন্তঃ স্কুল টি-টোয়েন্টি ক্রিকেটে আসাম রাইফেলসকে হারালো নিউ হিন্দি স্কুল
Tags:
Releated Posts
লর্ডস টেস্টে ভারতের দাপট, চা-বিরতিতে ৩০/০, লিড বেড়ে ১৪৫ রান
লন্ডন, ১১ জুলাই (আইএএনএস) : লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র মহিলা টেস্টে শক্ত অবস্থান তৈরি করেছে ভারত। দ্বিতীয় দিনের…
ওরিয়েন্টাল কাপ ২০২৬: তৃতীয় দিনে নকআউটে মাদার্স ইন্টারন্যাশনাল, মাউন্ট কারমেল, জি.ডি. গোয়েঙ্কা
নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ওরিয়েন্টাল কাপ ২০২৬-এর তৃতীয় দিনে ছেলেদের বিভাগে মাদার্স ইন্টারন্যাশনাল…
আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা
এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…
রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…


















