News Flash

  • Home
  • দেশ
  • জালাউনে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার
Image

জালাউনে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার

জালাউন, ১১ মে (হি.স.) : উত্তর প্রদেশের কোতয়ালী এলাকার মান্দ্রী গ্রামে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। পুলিশ ফরেনসিক দলের সঙ্গে ঘটনার তদন্ত শুরু করেছে। যুবকের মাথায় লোহার রড দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। শনিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে মামলার তদন্ত শুরু করেছে পুলিশ।

পরিবারের পক্ষ থেকে জানা গেছে, শুক্রবার রাতে আকাশ গুপ্ত ওরফে গোলু গ্রামের পাশের মাঠে চাষের কাজের জন্য গিয়েছিল। গভীর রাত পর্যন্ত বাড়ি ফেরেনি। শনিবার সকালে গ্রামবাসী মাঠে গোলুর দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে স্থানীয় পুলিশ, প্রশাসনিক আধিকারিক এবং ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

এলাকা আধিকারিক রাম সিং জানিয়েছেন, মাঠে এক যুবকের মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ঘটনাস্থল থেকে ফরেনসিক দল সহ পুলিশ তথ্য সংগ্রহ করেছে। লোহার রড দিয়ে কুপিয়ে হত্যার চিহ্ন পাওয়া গেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, যে তথ্য পাওয়া গিয়েছে তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

Releated Posts

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026

কংগ্রেসের গণতন্ত্রও ‘বাছাই করা’: ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপ নিয়ে ধমেন্দ্র প্রধান

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 11, 2026

বিহারে মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক-কর্মীদের বকেয়া বেতন নিয়ে সরব তেজস্বী, বদলি নীতি নিয়েও প্রশ্ন

পাটনা, ১১ আগস্ট (আইএএনএস): বিহারের সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের বকেয়া বেতন অবিলম্বে মিটিয়ে…

ByByNews Desk Aug 11, 2026

‘ইতিহাস ড. মনমোহন সিংকে সদয়ভাবেই মনে রাখবে, তিনি ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী’: সোনিয়া গান্ধী

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে ইতিহাস ‘নিঃসন্দেহে সদয়ভাবেই’ মনে রাখবে এবং তিনি ছিলেন শান্ত,…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top