News Flash

  • Home
  • দিনের খবর
  • কেজরিওয়ালকে ছাড়তে দেরি হলে জেলের বাইরে শুয়ে থাকবেন এএপি নেতারা
Image

কেজরিওয়ালকে ছাড়তে দেরি হলে জেলের বাইরে শুয়ে থাকবেন এএপি নেতারা

নয়াদিল্লি, ১০ মে (হি. স.): শুক্রবার সন্ধ্যা বা তারপরেই তিহার জেল থেকে বেরিয়ে আসতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এমনই দাবি করেছে তাঁর দল আম আদমি পার্টির নেতৃত্ব। এদিন বিকেলেই দলনেতার মুক্তির জন্য আপের নেতৃত্ব এবং কর্মী-সমর্থকরা তিহার জেলের উদ্দেশে রওনা দিয়েছেন। দলীয় নেতৃত্বের কথায়, কেজরিওয়ালের জামিনে মুক্তি পেতে যদি দেরি হয়, তাহলে তাঁরা শনিবার সকাল পর্যন্ত জেলের বাইরে শুয়ে থাকবেন।

উল্লেখ্য, দেশের সর্বোচ্চ আদালত আপ সুপ্রিমোর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। লোকসভা ভোটের শেষ দফা ১ জুন পর্যন্ত জেলের বাইরে থাকবেন তিনি। ২ জুন তাঁকে আত্মসমর্পণ করতে হবে কারা কর্তৃপক্ষের কাছে।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top