News Flash

  • Home
  • দিনের খবর
  • বিচারপতি সিংহের স্বামীর বিরুদ্ধে মামলা খারিজ, রাজ্যকে কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের
Image

বিচারপতি সিংহের স্বামীর বিরুদ্ধে মামলা খারিজ, রাজ্যকে কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১০ মে (হি.স.) : কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহের স্বামী প্রতাপচন্দ্র দে-র বিরুদ্ধে যে মামলায় অভিযোগ উঠেছিল, সেটি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি ওই মামলার শুনানিতেই রাজনৈতিক উদ্দেশ্যে এফআইআর করতে রাজ্যকে নিষেধ করেছে শীর্ষ আদালত। এই রায়ে ভোটের মুখে কিছুটা ধাক্কা খেল রাজ্য সরকার।

শুক্রবার মামলাটির শুনানি ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে। আদালত মামলাটি খারিজ করে দেয়। রাজ্যের আইনজীবীর উদ্দেশে বিচারপতি মন্তব্য করেন, ‘‘এফআইআর দায়ের নিয়ে রাজনীতি করবেন না। চার্জশিট দাখিল হয়ে গিয়েছে, আইনকে আইনের পথে চলতে দিন।’’

ক্ষমতার অপব্যবহার করে একটি অপরাধের মামলায় অবৈধ ভাবে হস্তক্ষেপ করার অভিযোগ ওঠে বিচারপতি সিংহের স্বামীর বিরুদ্ধে। তিনি পেশায় আইনজীবী। ৬৪ বছরের এক বিধবা এবং তাঁর মেয়ের অভিযোগের প্রেক্ষিতে সিআইডি তদন্তের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। পরে অবশ্য এই মামলায় বাড়তি পদক্ষেপ করা যাবে না বলে জানিয়েছিল তারা। তার পর ডিসেম্বরে এই মামলায় সুপ্রিম কোর্ট আবার জানায়, পুলিশ আইন অনুযায়ী পদক্ষেপ করতে পারবে।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top