News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যে পেট্রোল ও ডিজেলের মজুতের পরিমাণ স্বাভাবিক করার প্রয়াস নেওয়া হয়েছে : খাদ্য দপ্তর
Image

রাজ্যে পেট্রোল ও ডিজেলের মজুতের পরিমাণ স্বাভাবিক করার প্রয়াস নেওয়া হয়েছে : খাদ্য দপ্তর

আগরতলা, ৯ মে : রাজ্যে খাদ্য ও বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী যথেষ্ট পরিমাণে মজুত রয়েছে। তাই এসকল পণ্যসামগ্রীর সংকট নিয়ে দুশ্চিন্তা করার কোনও কারণ নেই। পাশাপাশি পেট্রোল ও ডিজেল বিক্রির ক্ষেত্রে সাময়িকভাবে রাজ্য সরকারের তরফে যে রেশনিং ব্যবস্থা চালু করা হয়েছে তা জনসাধারণকে সুষ্ঠুভাবে মেনে চলার জন্য আবেদন করা হচ্ছে। আজ সন্ধ্যায় খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের পক্ষ থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে। প্রেস রিলিজে জানানো হয়েছে, বর্তমানে ধর্মনগরস্থিত আইওসিএল ডিপো সহ রাজ্যের বিভিন্ন মহকুমায় পেট্রোল পাম্পগুলিতে পেট্রোল ও ডিজেলের মজুতের পরিমাণ কিছুটা কম থাকলেও তা অতিসত্বর স্বাভাবিক করার প্রয়াস নেওয়া হয়েছে।

প্রেস রিলিজে জানানো হয়েছে, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং- বদরপুর অংশের জাটিঙ্গা-লামপুর এলাকায় অতিবৃষ্টিতে রেললাইনে ধূস পড়ায় বিগত কিছু দিন যাবৎ পেট্রোপণ্য সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বহিরাজ্য থেকে সড়কপথে রাজ্যে আমদানি করা হচ্ছে। ইতিমধ্যে রেলওয়ে কর্তৃপক্ষের তরফে উক্ত এলাকায় রেললাইন সারাইয়ের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ট্রায়াল রান হিসেবে গতকাল জ্বালানি তেলবাহী একটি ট্রেন উক্ত এলাকা অতিক্রম করার চেষ্টা করলে রেললাইনে ফের সমস্যা দেখা দেয়। তবে তা সারাইয়ের জন্য রেল কর্তৃপক্ষ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। আশা করা হচ্ছে রেলপথে খুব শীঘ্রই পণ্য পরিবহণ পরিষেবা পুনরায় চালু করা সম্ভব হবে।

প্রেস রিলিজে আরও জানানো হয়েছে, আইওসিএল কর্তৃপক্ষ রেলের মাধ্যমে পণ্য পরিবহণ বন্ধ হওয়ার পর থেকেই আসামের বেতকুচি, লামডিং ও শিলচর ডিপো থেকে সড়ক পথে ট্রাক ট্যাঙ্কারের মাধ্যমে রাজ্যে নিয়মিত পেট্রোল ও ডিজেল আমদানি করছে। আগামী কিছুদিন রেল পরিষেবা চালু না হওয়া পর্যন্ত খাদ্যসামগ্রী, পেট্রোল, ডিজেল সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য সড়ক পথে রাজ্যে আমদানি করা হবে।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top