News Flash

  • Home
  • খেলা
  • কলকাতায় জাতীয় সিনিয়র মহিলা ফুটবলে মনিপুর, হরিয়ানার মূলপর্বে খেলা নিশ্চিত
Image

কলকাতায় জাতীয় সিনিয়র মহিলা ফুটবলে মনিপুর, হরিয়ানার মূলপর্বে খেলা নিশ্চিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। মূল পর্বে খেলা নিশ্চিত মণিপুরের। সঙ্গে অবশ্যই হরিয়ানাও রয়েছে। পরপর চার ম্যাচে জয় অব্যাহত রেখে মনিপুর ২৮ তম সিনিয়র মহিলা জাতীয় ফুটবল তথা রাজমাতা জিজাভাঈ ট্রফি ফুটবলে মূলপর্বে খেলার ছাড়পত্র পেয়ে গেছে। মনিপুর বৃহস্পতিবার ওড়িশার বিরুদ্ধে  ৩-১ গোলে জয়ী হয়েছে। একই গ্রুপে এক ধাপ পিছিয়ে থাকলেও হরিয়ানা ৩-০ গোলে বৃহস্পতিবার মহারাষ্ট্রকে হারানোর মধ্য দিয়ে একদিকে যেমন জয়ের হ্যাটট্রিক করে নিয়েছে। অপরদিকে মূল পর্বে খেলার প্রত্যাশা অনেকটা জিইয়ে রেখেছে। গ্রুপের অপর খেলায় সিকিম ৫-৪ গোলে ঝাড়খন্ডকে হারিয়ে চতুর্থ ম্যাচের মাথায় প্রথম জয়ের স্বাদ পেয়েছে। মূল পর্বে খেলা অধরা হলেও সিকিমের পক্ষে এটি সান্তনার জয়। বুধবারে এ গ্রুপের খেলায় ওয়েস্টবেঙ্গল ৩-১ গোলে রেলওয়েজ কে, তামিলনাড়ু ২-০ গোলে চন্ডিগড় কে এবং দিল্লি ৩-২ গোলে পাঞ্জাবকে পরাজিত করেছে। কোন দলগুলো মূল পর্বে খেলবে তা এখনও নিশ্চিত নয়, তবে ওয়েস্ট বেঙ্গল, তামিলনাড়ু, রেলওয়েজ এবং দিল্লী এগিয়ে রয়েছে বলা চলে।

Releated Posts

গুনায় ব্যাডমিন্টন অ্যাকাডেমির উদ্বোধন, ৪৩ কোটি টাকার কুনো নদী পুনরুজ্জীবন প্রকল্পের সূচনা করলেন সিন্ধিয়া

গুনা, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনায় ‘জিতো ব্যাডমিন্টন অ্যাকাডেমি’-র উদ্বোধন করলেন।…

ByByNews Desk Jun 28, 2026

ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত

ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…

ByByNews Desk Jun 27, 2026

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ

শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top