News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগামীকাল এবছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত
Image

আগামীকাল এবছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত

আগরতলা, ৯ মে: আগামীকাল এবছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে।  জাতীয় লোক আদালতে নিষ্পত্তির জন্য উঠবে ১৭,৯৩৮ মামলা।

 রাজ্যে বসছে এবছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত। সকাল ১০টা থেকে শুরু হবে আদালতের কাজ। ত্রিপুরা হাইকোর্ট ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে সরকারি ছুটির দিনে এই লোক আদালত বসবে। মোট ৪২ টি বেঞ্চে ১৭,৯৩৮ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। 

এর মধ্যে মামলা পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত ৪,০৭৪ টি বিষয় এবং আদালতে বিচারাধীন ১৩,৮৬৪ টি মামলা রয়েছে। জাতীয় লোকআদালতে মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলা ৩২১ টি, ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত ৪,০৭৪ টি মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধের (এমবি অ্যাক্ট, টিপি অ্যাক্ট, টিজি অ্যাক্ট, এক্সাইস অ্যাক্ট) ১৩,২৬৯ টি মামলা, বৈবাহিক বিরোধের ১৯৭ টি মামলা, চেক বাউন্স সংক্রান্ত ৫৩ টি মামলা, চাকরি সংক্রান্ত বিষয় ৮টি, জমি অধিগ্রহণ সংক্রান্ত ১১ টি মামলা এবং দেওয়ানি সংক্রান্ত ৫ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। 

এরমধ্যে ত্রিপুরা উচ্চ আদালতে একটি বেঞ্চ বসবে। এই বেঞ্চে ৪৬ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। আগরতলা আদালত চত্বরে লোক আদালতে সবচেয়ে বেশি ৮টি বেঞ্চ বসবে। ইতিমধ্যে মামলার পক্ষ-বিপক্ষ/উভয়পক্ষকে নোটিস দেওয়া হয়েছে। লোক আদালতে নোটিশপ্রাপ্ত ব্যক্তিরা গত ১ মে থেকে সংশ্লিষ্ট জেলা আইনসেবা কর্তৃপক্ষ ও মহকুমা আইনি সেবা কর্তৃপক্ষের অফিসে যোগাযোগ করে মামলা নিষ্পত্তির সুবিধা নিচ্ছেন। 

লোক আদালতে নোটিসপ্রাপ্ত হয়ে আসা লোকজনদের সাহায্য করবেন প্যারা লিগ্যাল ভলান্টিয়াররা। ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী দ্রুত ও বিনা আইনি খরচে সংশ্লিস্ট সবাইকে মামলা নিষ্পত্তির সুবিধা নিতে অনুরোধ করেছেন।

Releated Posts

সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করা ও কাজের গুণমান নিশ্চিত করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২ মে : নগর উন্নয়নের স্বার্থে বিভিন্ন প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা, কাজের গুণমান বজায়…

ByByNews Desk May 2, 2026

মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে ১০৭টি পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করার সিদ্ধান্ত গৃহীত পর্যটনমন্ত্রী

আগরতলা, ২ মে : আজ অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে মোট ১১২টি পদে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।…

ByByNews Desk May 2, 2026

বামপন্থী কর্মী ছায়েদ আলীর প্রয়াণে শোকের ছায়া বক্সনগরে

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২ মে: বামপন্থী ভাবধারায় বিশ্বাসী এবং কমিউনিস্ট আন্দোলনের সক্রিয় কর্মী ছায়েদ আলীর মৃত্যুতে শোকস্তব্ধ বক্সনগর…

ByByNews Desk May 2, 2026

পশ্চিমবঙ্গে অতিরিক্ত কাউন্টিং অবজারভার ও পুলিশ অবজারভার মোতায়েন করল নির্বাচন কমিশন

আগরতলা, ২ মে : ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচন ২০২৬ উপলক্ষে গণনা প্রক্রিয়ায় সহায়তার জন্য ১৬৫…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top