News Flash

  • Home
  • দেশ
  • লাহোর বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারে আগুন, হজের বিমানে বিলম্ব
Image

লাহোর বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারে আগুন, হজের বিমানে বিলম্ব


লাহোর, ৯ মে (হি.স.): আগুন লাগল পাকিস্তানের লাহোর বিমানবন্দরের অভিবাসন (ইমিগ্রেশন) কাউন্টারে। বৃহস্পতিবার লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারের সিলিংয়ে শর্ট সার্কিটের কারণে আগুন লাগে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের ডিপার্চার লাউঞ্জে আগুন লাগে এবং কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ঘন ধোঁয়ার কারণে বিমান ওঠানামা ও ইমিগ্রেশন প্রক্রিয়া কিছুটা বাধা পায়।

অগ্নিকাণ্ডের জেরে, লাহোর থেকে ছেড়ে যাওয়ার জন্য নির্ধারিত প্রথম হজ বিমানটি বিলম্বিত হয়, এছাড়াও আরও ৭টি আন্তর্জাতিক বিমানও বিলম্বিত হয়েছে। আগুন নিভে যাওয়ার পর অভ্যন্তরীণ কাউন্টার থেকে হজযাত্রীদের অভিবাসন প্রক্রিয়া আবার শুরু হয়।

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top