News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কবিগুরুর জন্মজয়ন্তী উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন
Image

কবিগুরুর জন্মজয়ন্তী উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন

নিজস্ব প্রতিনিধি, লংতরাইভ্যালী, ৮ মে: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালিত হয়েছে লংতরাইভ্যালি মহকুমার শিববাড়ি বাজারে। তবে এখানে এক ভিন্নমাত্রায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করা হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করে যুবরাজ সংঘ। লংতরাইভ্যালী মহকুমার  শিববাড়ি বাজারে প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে এই শিবিরের উদ্বোধন করেন মনু-ছৈলেংটা কেন্দ্রের এমডিসি সঞ্জয় দাস।

বক্তব্য রাখতে গিয়ে সঞ্জয় বাবু বলেন, রক্ত দান মহৎ দান।  কারন  বিজ্ঞানীদের তৈরি অনেক মহৎ আবিস্কার  রয়েছে। কিন্তু রক্ত আবিস্কার করা অথবা কোন ফেক্টরীতে তৈরী করা যায়না । প্রতিটি হাসপাতালে রক্তের যোগান থেকে চাহিদা অনেক বেশি। ফলে মুমূর্ষু রোগীর জন্য রক্তের প্রয়োজন হলে রোগীর পরিবারকে চরম হয়রানির  শিকার হতে হয়। রক্তের প্রয়োজনীয় যোগান না থাকার ফলে অনেক সময় তিক্ত পরিস্থিতির সম্মুখীন হতে হয় নিরীহ মানুষদের। তাই রক্তের প্রয়োজন মেটাতে   প্রতিটি ক্লাব ও অন্যান্য সামাজিক সংস্থাকে এগিয়ে আসতে হবে।

তিনি বছরের পর বছর ধরে সমাজের কল্যানে বিভিন্ন সামাজিক উদ্যোগ ও রক্তদান শিবিরের আয়োজন করার জন্য যুবরাজ সংঘ ক্লাবের কর্মকর্তাদের সাধুবাদ জানান। ক্লাব সভাপতি রাজদীপ চক্রবর্তী জানান ,রাজ্যের বিভিন্ন হাসপাতালে রক্তের চরম চাহিদার কথা চিন্তা করে মেগা রক্তদান শিবিরের আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল।  কিন্ত প্রাকৃতিক দূর্যোগের কারনে তা হয়ে উঠেনি। তবে এই শিবিরে মোট ৩০ ইউনিট রক্ত দান করা হয়।  আগামীদিনেও এ ধরনের শিবিরের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

Releated Posts

ব্যাঙ্গালোর থেকে নাবালিকাকে উদ্ধার করে বাবার হাতে তুলে দিল ত্রিপুরা শিশু সুরক্ষা অধিকার কমিশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে: গোমতি জেলার এক নাবালিকা মেয়েকে ব্যাঙ্গালোর থেকে উদ্ধার করে তার পরিবারের হাতে ফিরিয়ে…

ByByReshmi Debnath May 5, 2026

ধর্ষণ শেষে স্কুলছাত্রীকে হত্যার ঘটনায় জড়িত দাদুর কঠোর শাস্তির দাবি জানিয়ে মৌন মিছিল

সোনামুড়া, ৫ মে: ধর্ষণ শেষে স্কুলছাত্রীকে হত্যার ঘটনায় জড়িত দাদুর কঠোর শাস্তির দাবি জানিয়ে নলচছড়ের চন্দন মোড়ায় প্রতিবাদ…

ByByReshmi Debnath May 5, 2026

খাসির মাংসের নামে গরুর মাংস বিক্রির অভিযোগ, কৈলাসহরে উত্তেজনা

কৈলাসহর, ৫ মে: কৈলাসহরের গৌরনগর ব্লকের অন্তর্গত জলাই গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের রাঁচি টিলা এলাকায় খাসির মাংসের…

ByByReshmi Debnath May 5, 2026

তেলিয়ামুড়ায় গ্যাস সিলিন্ডার নিয়ে আতঙ্ক, নিয়ম ভেঙে ঘরোয়া এলপিজি সিলিন্ডার ব্যবহারের অভিযোগ

আগরতলা, ৫ মে : গোটা রাজ্যজুড়ে গ্যাস সিলিন্ডার নিয়ে সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ তৈরি…

ByByTaniya Chakraborty May 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top