News Flash

  • Home
  • প্রধান খবর
  • নির্বাচনী প্রচারে নিজের দলের নেতাদেরও সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী
Image

নির্বাচনী প্রচারে নিজের দলের নেতাদেরও সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী

হুগলি, ৮ মে (হি.স.) : লোকসভা নির্বাচনের প্রচার পর্বে একটানা বিজেপি, সিপিআইএম, কংগ্রেসকে আক্রমণ করেছেন৷ কিন্তু হুগলির আরামবাগের সভায় গিয়ে বিরোধীদের আক্রমণের পাশাপাশি নিজের দলের নেতাদেরও সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলনেত্রী বুঝিয়েই দিলেন, আরামবাগে নেতাদের দ্বন্দ্বই শাসক দলের অন্যতম প্রধান চিন্তা৷

তবে আত্মবিশ্বাসী মমতা বলেন, মানুষই হারিয়েছে, মানুষই জেতাবে৷ গত বিধানসভা নির্বাচনে আরামবাগ লোকসভার অন্তর্গত খানাকুল, পুরশুড়ার মতো আসনগুলি দখল করে নেয় বিজেপি৷ এবারের লোকসভা নির্বাচনে আরামবাগে প্রার্থীও বদল করেছে তৃণমূল৷ অপরূপা পোদ্দারের বদলে সেখানে প্রার্থী করা হয়েছে মিতালী বাগকে৷

তৃণমূলের চিন্তা যে দলের গোষ্ঠীদ্বন্দ্ব, তা বুঝিয়ে দিয়েই আরামবাগের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অনেক কষ্টে আরামবাগ উদ্ধার হয়েছে। আমাদের স্থানীয় নেতাদের বলব কে বড় নেতা আর কে ছোট নেতা দেখবেন না। মানুষের কথা ভাবুন। খানাকুল আর পুড়শুড়ায় একটু সমস্যা আছে। মানুষ হারিয়েছে আবার মানুষ জেতাবে।

গত বিধানসভা ভোটের ফলাফলের ভিত্তিতে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, আরামবাগে এবার যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে৷ সম্ভবত সেই কারণেই এদিন দলের নেতাদের উদ্দেশে সতর্কবার্তা শোনা গেল তৃণমূলনেত্রীর মুখে৷

তাঁর সভার জন্য এদিন আরামবাগ স্টেশন থেকে কালীপুর মোড় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। হুগলি ছাড়াও বর্ধমান, বাঁকুড়া, হাওড়া জেলা থেকেও বহু তৃণমূল কর্মী-সমর্থকরাও এই সভায় এসেছেন তৃণমূল নেত্রীর বক্তব্য শুনতে৷ এই নিয়ে আরামবাগে দ্বিতীয়বার এলেন মমতা। এর আগে আরামবাগের এই একই জায়গায় সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই লোকসভা থেকেই মাত্র ১,১৪২টি ভোটে জিতে গতবার সাংসদ হয়েছিলেন তৃণমূলের অপরূপা পোদ্দার। যদিও এবার তাঁর বদলে মিতালি বাগকে টিকিট দিয়েছে ঘাসফুল শিবির৷ এবার আরামবাগ তৃণমূলের হাতে থাকে কিনা সেটাই দেখার৷

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top