News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তরপূর্বীয় নাগরিকদের সম্পর্কে কটূক্তি, স্যাম পিত্রোদার বিরুদ্ধে মামলা করবেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং
Image

উত্তরপূর্বীয় নাগরিকদের সম্পর্কে কটূক্তি, স্যাম পিত্রোদার বিরুদ্ধে মামলা করবেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং

ইমফল, ৮ মে (হি.স.) : উত্তর-পূর্বাঞ্চল সম্পর্কে দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের জন্য সৰ্বভারতীয় কংগ্ৰেস নেতা স্যাম পিত্রোদার বিরুদ্ধে মামলা করবেন মণিপুরের মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেন সিং।

এ সম্পর্কে মুখ্যমন্ত্ৰী বীরেন সিং বলেন, কংগ্রেস নেতা স্যাম পিত্রোদা ভারতীয় নাগরিকদের মুখাবয়বকে কেন্দ্র করে শ্রেণি বিভাজন করেছেন। তিনি স্যাম পিত্রোদার এই মন্তব্যের নিন্দা করে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বীরেন সিং বলেন, উত্তর-পূর্বাঞ্চলীয় নাগরিকরা নিজেদের একনিষ্ঠ ভারতীয় বলে পরিচয় দেন, চিনা নয়।

পিত্রোদার বক্তব্যকে বর্ণবাদী এবং দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দিয়ে এর সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান, স্যাম পিত্রোদার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে ইতিমধ্যে আইনজ্ঞদের সাথে পরামর্শ করেছেন। তিনি কংগ্রেস পার্টির বিরুদ্ধে ‘ডিভাইড অ্যান্ড রুল’ নীতি অবলম্বন করার অভিযোগও করেছেন।

উল্লেখ্য, সম্প্রতি ‘দ্য স্টেটসম্যান’-কে প্ৰদত্ত এক সাক্ষাৎকারে স্যাম পিত্রোদা ভারতের বৈচিত্র্য বর্ণনা করতে গিয়ে উত্তর-পূর্বাঞ্চলের মানুষজনের মুখাবয়ব নিয়ে মন্তব্য করেছিলেন।

Releated Posts

জারাঙ্গে পাটিলের অনশন প্রত্যাহারে স্বস্তি ফড়নবিশের, ১৩ দাবির ১২টিই মেনে নেওয়া হয়েছে বলে দাবি

সম্ভাজিনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাটিল ২০ দিনের অনশন শেষ করায় স্বস্তি প্রকাশ…

ByByNews Desk Sep 17, 2026

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top